Dhaka ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

  • Reporter Name
  • সময়: ০৭:১৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৯ Time View

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী জেলা পুলিশের প্রযুক্তিগত তৎপরতায় উদ্ধার হওয়া ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫০ জন নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৫০টি মোবাইল ফোনের মধ্যে রয়েছে—ভিভো ১০টি, স্যামসাং ৯টি, রিয়েলমি ৯টি, শাওমি ৮টি, ওপ্পো ৩টি, টেকনো ৩টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, অনার ২টি, ওয়ানপ্লাস ১টি এবং নোকিয়া ১টি।

রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, “উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। জেলা পুলিশের এই সাফল্যের পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।”

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালিকরা। তারা জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করে সাধারণ মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

সময়: ০৭:১৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী জেলা পুলিশের প্রযুক্তিগত তৎপরতায় উদ্ধার হওয়া ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫০ জন নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৫০টি মোবাইল ফোনের মধ্যে রয়েছে—ভিভো ১০টি, স্যামসাং ৯টি, রিয়েলমি ৯টি, শাওমি ৮টি, ওপ্পো ৩টি, টেকনো ৩টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, অনার ২টি, ওয়ানপ্লাস ১টি এবং নোকিয়া ১টি।

রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, “উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। জেলা পুলিশের এই সাফল্যের পরিধি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।”

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালিকরা। তারা জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করে সাধারণ মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  তাহিরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে অসহায় ৩০ পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ