Dhaka ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টিপিএস (সিজন-৩) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৮৭ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:


“মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ুন“—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে তুমুলিয়া সমাজকল্যাণ সংঘের আয়োজনে তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল (টিপিএস) সিজন-৩ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনী খেলায় তুমুলিয়া সিএফ মুখোমুখি হয় মধ্য খৈকড়া দলের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোঃ শামসুজ্জামান আকন্দ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সাহাবুল্লাহ সরকার নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনির হোসেন ফিরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাস্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক মেয়র লুৎফর রহমান আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহমেদ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার ধারাভাষ্য প্রদান করেন সোলায়মান হোসেন ফ্লাঞ্জি।

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় মধ্য খৈকড়া দলের হয়ে একমাত্র গোলটি করেন দলের এক খেলোয়াড়। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় মধ্য খৈকড়া ১-০ গোলে তুমুলিয়া সিএফকে পরাজিত করে শুভ সূচনা করে।

উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারি মোঃ ফরহাদ পাঠান। তাকে সহায়তা করেন মোঃ শামীম মিয়া ও আব্দুল কাইউম।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তুমুলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ বুলবুল আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টিপিএস (সিজন-৩) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

সময়: ০৭:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:


“মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ুন“—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে তুমুলিয়া সমাজকল্যাণ সংঘের আয়োজনে তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল (টিপিএস) সিজন-৩ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনী খেলায় তুমুলিয়া সিএফ মুখোমুখি হয় মধ্য খৈকড়া দলের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোঃ শামসুজ্জামান আকন্দ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সাহাবুল্লাহ সরকার নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনির হোসেন ফিরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাস্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক মেয়র লুৎফর রহমান আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহমেদ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার ধারাভাষ্য প্রদান করেন সোলায়মান হোসেন ফ্লাঞ্জি।

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় মধ্য খৈকড়া দলের হয়ে একমাত্র গোলটি করেন দলের এক খেলোয়াড়। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় মধ্য খৈকড়া ১-০ গোলে তুমুলিয়া সিএফকে পরাজিত করে শুভ সূচনা করে।

উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারি মোঃ ফরহাদ পাঠান। তাকে সহায়তা করেন মোঃ শামীম মিয়া ও আব্দুল কাইউম।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তুমুলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ বুলবুল আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।