Dhaka ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝিনাইদহে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত ভোলাহাটে অসহায় তামিজুদ্দিন ৭২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছা-কয়রার নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছা ও কয়রা উপজেলা এবং পাইকগাছা পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর, কয়রা উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন বাবুল, এম. এ. হাসান এবং পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস. এম. এমদাদুল হক।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমিদা হক বলেন, খুলনা-৬ আসন (পাইকগাছা ও কয়রা) এলাকার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উদ্যোগ শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল এসব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় পাইকগাছা ও কয়রা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার
Tag :
জনপ্রিয় নিউজ

পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

পাইকগাছা-কয়রার নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময়: ০৭:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছা ও কয়রা উপজেলা এবং পাইকগাছা পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর, কয়রা উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন বাবুল, এম. এ. হাসান এবং পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস. এম. এমদাদুল হক।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমিদা হক বলেন, খুলনা-৬ আসন (পাইকগাছা ও কয়রা) এলাকার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উদ্যোগ শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল এসব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় পাইকগাছা ও কয়রা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম স্বপনের মায়ের ৫ ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত