Dhaka ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন। কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক

  • Reporter Name
  • সময়: ১০:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View

স্টাফ রিপোর্টার

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধন, উৎপাদন ও উৎপাদকবান্ধব বাজেট প্রণয়ন, অবৈধ অর্থ উদ্ধার, গণমুখী বিনিয়োগ নিশ্চিতকরণ এবং স্বাধীন জাতীয় সংস্থা গঠনের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের মিয়াজী বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মো. নজরুল হক এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শেখ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি বাচ্চু বেপারী।

এ সময় সংগঠক রুবেল গাজী, মুনাফ পাটোয়ারী, মো. মুসা মিয়াজী, জিয়াউল হক শরীফ, অহিদ বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের সুযোগ সৃষ্টি করে এমন বাজেট দেশের অর্থনীতিকে দুর্বল করে এবং জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হয়।

তারা আরও বলেন, দেশে কর্মসংস্থানের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এ পরিস্থিতিতে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে উৎপাদন ও উৎপাদকবান্ধব বাজেট প্রণয়ন, অবৈধ অর্থ উদ্ধার, গণমুখী বিনিয়োগ নিশ্চিতকরণ এবং একটি স্বাধীন জাতীয় সংস্থা গঠনের দাবি জানান বক্তারা।

উঠান বৈঠক থেকে জনকল্যাণমূলক ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক মিথুনের বিরুদ্ধে তদন্তের আশ্বাস
Tag :
জনপ্রিয় নিউজ

গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক

সময়: ১০:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধন, উৎপাদন ও উৎপাদকবান্ধব বাজেট প্রণয়ন, অবৈধ অর্থ উদ্ধার, গণমুখী বিনিয়োগ নিশ্চিতকরণ এবং স্বাধীন জাতীয় সংস্থা গঠনের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের মিয়াজী বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মো. নজরুল হক এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শেখ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি বাচ্চু বেপারী।

এ সময় সংগঠক রুবেল গাজী, মুনাফ পাটোয়ারী, মো. মুসা মিয়াজী, জিয়াউল হক শরীফ, অহিদ বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের সুযোগ সৃষ্টি করে এমন বাজেট দেশের অর্থনীতিকে দুর্বল করে এবং জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হয়।

তারা আরও বলেন, দেশে কর্মসংস্থানের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এ পরিস্থিতিতে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে উৎপাদন ও উৎপাদকবান্ধব বাজেট প্রণয়ন, অবৈধ অর্থ উদ্ধার, গণমুখী বিনিয়োগ নিশ্চিতকরণ এবং একটি স্বাধীন জাতীয় সংস্থা গঠনের দাবি জানান বক্তারা।

উঠান বৈঠক থেকে জনকল্যাণমূলক ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন, ১ কোটি ১৩ লাখ টাকার চার নৌকা দখলের অভিযোগ