Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত ভাঙ্গুড়ায় অসুস্থ যুবদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াতের এমপি আলী আছগার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ্যালামনাই এসোসিয়েশন কতৃক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান নিউইয়র্কের কিংবদন্তি সংবাদ উপস্থাপক কাইটি টং অবসরের ঘোষণা দিলেন রামপালে স্কুল ছাত্রী ও তার বাবাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ র‍্যাবের অভিযানে ভারতীয় কম্বলসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি রুহিয়ায় জমি বিক্রি ও বন্ধকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অনশনকারী ঐক্য মঞ্চের যৌথ আহ্বানে, মহা মিছিল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টাঙ্গুয়ার হাওরে নৌভ্রমণে এসে পানিতে ডুবে বৃদ্ধ পর্যটকের মৃত্যু”

  • Reporter Name
  • সময়: ০৯:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলী আহমদ খান (৭২)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, (শুক্রবার) ৭ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে তাহিরপুর থানাধীন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আহমদ খানের ইস্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার খুকসাবাড়ি, গুনেরগাতি গ্রাম। বর্তমান ঠিকানা সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি, ব্লক-বি, বাসা নং-১।

জানা যায়, নেত্রকোনার মদনের উচিতপুর ঘাট থেকে একটি হাউজবোটে ৩২ জন পর্যটক নিয়ে গতকাল রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হন তারা। দলটির সাথে থাকা আলী আহমদ খান হাওরের পানিতে গোসল করতে নেমে তলিয়ে যান।

পরে স্থানীয়রা ও বোটের অন্যান্য যাত্রীরা তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সাথে থাকা তার বড় মেয়ের জামাতা খাইরুল হাসান (৪২) জানান, তারা পারিবারিকভাবে বেড়াতে এসেছিলেন। খাইরুল হাসানের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কেতুপাড়া গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক আহম্মদ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুনঃ  বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন!!
Tag :
জনপ্রিয় নিউজ

বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে নৌভ্রমণে এসে পানিতে ডুবে বৃদ্ধ পর্যটকের মৃত্যু”

সময়: ০৯:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬