Dhaka ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে ইজারাবিহীন তিন বাজারের নিলাম, দায়িত্ব পেলেন তিন সর্বোচ্চ ডাকদাতা নিকলী-মিঠামইনের সৌন্দর্য উপভোগ করলেন প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা গভীর রাতে পাসপোর্ট কর্মকর্তার বাসায় নারী, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিকলী-মিঠামইনের সৌন্দর্য উপভোগ করলেন প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা

  • Reporter Name
  • সময়: ০২:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

মো: আরিফুর রহমান অরি,মানিকগঞ্জ(সাটুরিয়া) প্রতিনিধি:

সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দঘন সময় কাটাতে প্রেস ক্লাব সাটুরিয়ার উদ্যোগে এক দিনের ভ্রমণের আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) প্রেস ক্লাব সাটুরিয়ার ১২ জন সদস্য কিশোরগঞ্জের নিকলী, মিঠামইনসহ বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করেন।

ভোরে একটি হায়েস গাড়িযোগে ১২ জন সদস্য কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে একটি রেস্টুরেন্টে সকালের নাশতা শেষে তারা কিশোরগঞ্জের নিকলীতে পৌঁছান। সেখান থেকে মিঠামইনের উদ্দেশে যাত্রা করেন এবং হাওরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

দিনভর ভ্রমণ শেষে বিকেলে ফেরার পথে তারা কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। শোলাকিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান, যেখানে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

পরে ভ্রমণকারীরা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে যান এবং সেখানে নামাজ আদায় করেন। পাগলা মসজিদকে ঘিরে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

এরপর সন্ধ্যার দিকে প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা নিজ নিজ গন্তব্য সাটুরিয়ার উদ্দেশে রওনা হন। এক দিনের এই ভ্রমণে সাংবাদিকরা কর্মব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি কিশোরগঞ্জের হাওরাঞ্চলের সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখার সুযোগ পান।

প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের ভ্রমণ ও মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরও পড়ুনঃ  লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার; প্রযুক্তিনির্ভর তদন্তে সাফল্য ঝিনাইদহ ডিবির
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে ইজারাবিহীন তিন বাজারের নিলাম, দায়িত্ব পেলেন তিন সর্বোচ্চ ডাকদাতা

নিকলী-মিঠামইনের সৌন্দর্য উপভোগ করলেন প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা

সময়: ০২:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মো: আরিফুর রহমান অরি,মানিকগঞ্জ(সাটুরিয়া) প্রতিনিধি:

সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দঘন সময় কাটাতে প্রেস ক্লাব সাটুরিয়ার উদ্যোগে এক দিনের ভ্রমণের আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) প্রেস ক্লাব সাটুরিয়ার ১২ জন সদস্য কিশোরগঞ্জের নিকলী, মিঠামইনসহ বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করেন।

ভোরে একটি হায়েস গাড়িযোগে ১২ জন সদস্য কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে একটি রেস্টুরেন্টে সকালের নাশতা শেষে তারা কিশোরগঞ্জের নিকলীতে পৌঁছান। সেখান থেকে মিঠামইনের উদ্দেশে যাত্রা করেন এবং হাওরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

দিনভর ভ্রমণ শেষে বিকেলে ফেরার পথে তারা কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। শোলাকিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান, যেখানে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

পরে ভ্রমণকারীরা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে যান এবং সেখানে নামাজ আদায় করেন। পাগলা মসজিদকে ঘিরে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

এরপর সন্ধ্যার দিকে প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা নিজ নিজ গন্তব্য সাটুরিয়ার উদ্দেশে রওনা হন। এক দিনের এই ভ্রমণে সাংবাদিকরা কর্মব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি কিশোরগঞ্জের হাওরাঞ্চলের সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখার সুযোগ পান।

প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের ভ্রমণ ও মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরও পড়ুনঃ  রামপালে সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো-অর্ডিনেশনের মতবিনিময় সভা