Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কমলগঞ্জে নবাগত ইউএনওর সাথে নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত নোয়াখালীর পৌর এলাকার শ্রীপুরে ব্যবসায়ী ফরহাদের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক তন্তর ইউনিয়ন শাখার ৬ মাস মেয়াদি কমিটি ঘোষণা সিরাজদিখানে কৃষি পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হরমুজ ইস্যুতে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি কৃষি ও পল্লী ঋণে এবার ৬০ হাজার কোটি টাকার লক্ষ্য জালিয়াতির অভিযোগে দুই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ব্যবস্থা অর্থবছরের সময় বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন হিসাব বছর মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক সড়ক-বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি দেখার কেউ নেই

  • Reporter Name
  • সময়: ০৯:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটের কারণে অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ হয়ে পড়েছে। ফলে সিএনজি চালিত বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকদের পাম্পে পাম্পে ঘুরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সিএনজি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে এমনি চিত্র দেখা গেছে।

​চালক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। পর্যাপ্ত চাপ না থাকায় উপজেলার সিংহভাগ সিএনজি পাম্পই তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেগুলোর সামনেও দেখা গেছে শত শত যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সিএনজি মিলছে না বলে অভিযোগ চালকদের।

​পাম্পে অপেক্ষা করা সিএনজি চালক আবির জানান, সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে তাদের দৈনিক আয় একবারে নেমে এসেছে, যা দিয়ে পরিবারের খরচ চালানোই দায় হয়ে পড়েছে। অনেক চালক পুরো দিন চেষ্টা করেও খালি হাতে বাড়ি ফিরছেন।

​এক বাস সিএনজি (অটোরিকশা)ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাসের অভাবে সময়মতো গাড়ি চালানো যাচ্ছে না। পাম্পে এসে ৩-৪ ঘণ্টা বসে থাকতে হয়। এতে ট্রিপ মিস হচ্ছে, আবার যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

​এদিকে সিএনজি সংকট ও পরিবহন স্বল্পতার সুযোগে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ও অর্থ গুনতে হচ্ছে তাদের। অপরদিকে কালিয়াকৈর উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্পকলা কারখানা রয়েছে। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে প্রায় ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছেন মালিকপক্ষ।

​গ্যাস সংকটের বিষয়টি দ্রুত সমাধান করে সিএনজি সরবরাহ স্বাভাবিক করার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী চালক ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক তন্তর ইউনিয়ন শাখার ৬ মাস মেয়াদি কমিটি ঘোষণা

কালিয়াকৈর চন্দ্রা তিতাস জোনাল অফিস প্রকৌশলী মাসুদ জানান, চাহিদা অনুযায়ী গ্যাস কম পাওয়া যাচ্ছে। ফলে অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। এদিকে উপজেলার অনেক কারখানায় গ্যাস রয়েছে। তবে খুব দ্রুত গ্যাস সংকট সমাধান হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

কমলগঞ্জে নবাগত ইউএনওর সাথে নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি দেখার কেউ নেই

সময়: ০৯:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটের কারণে অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ হয়ে পড়েছে। ফলে সিএনজি চালিত বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকদের পাম্পে পাম্পে ঘুরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সিএনজি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে এমনি চিত্র দেখা গেছে।

​চালক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। পর্যাপ্ত চাপ না থাকায় উপজেলার সিংহভাগ সিএনজি পাম্পই তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেগুলোর সামনেও দেখা গেছে শত শত যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সিএনজি মিলছে না বলে অভিযোগ চালকদের।

​পাম্পে অপেক্ষা করা সিএনজি চালক আবির জানান, সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে তাদের দৈনিক আয় একবারে নেমে এসেছে, যা দিয়ে পরিবারের খরচ চালানোই দায় হয়ে পড়েছে। অনেক চালক পুরো দিন চেষ্টা করেও খালি হাতে বাড়ি ফিরছেন।

​এক বাস সিএনজি (অটোরিকশা)ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাসের অভাবে সময়মতো গাড়ি চালানো যাচ্ছে না। পাম্পে এসে ৩-৪ ঘণ্টা বসে থাকতে হয়। এতে ট্রিপ মিস হচ্ছে, আবার যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

​এদিকে সিএনজি সংকট ও পরিবহন স্বল্পতার সুযোগে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ও অর্থ গুনতে হচ্ছে তাদের। অপরদিকে কালিয়াকৈর উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্পকলা কারখানা রয়েছে। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে প্রায় ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছেন মালিকপক্ষ।

​গ্যাস সংকটের বিষয়টি দ্রুত সমাধান করে সিএনজি সরবরাহ স্বাভাবিক করার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী চালক ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  সিরাজদিখানে কৃষি পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত