আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুণ্ডু প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু উপজেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে স্থানীয়ভাবে সব ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু উপজেলা শাখার আমির মো. বাবুল হোসেন পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় মাদক, চাঁদাবাজি, জুয়া, চুরি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া নিরপেক্ষ ও সুনির্দিষ্ট সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে সহজে থানায় এসে আইনি সেবা পেতে পারেন, সে বিষয়েও আলোচনা করা হয়।
Reporter Name 
























