Dhaka ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্টার্কের তোপে ফের ব্যাটিং বিপর্যয়, ম্যাকাই টেস্টে চাপে বাংলাদেশ রংপুরে বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার দৌলতপুর বিয়ের কয়েক ঘণ্টা পর রাতে নিজ বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে জ্বালানি সংকটে চট্টগ্রামের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ; উৎপাদন কমেছে আরো ৭টিতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাহিরপুরে মাদক নির্মূল কমিটির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • সময়: ০৬:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২৫ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের লেদারবন্দ আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি।

আটক আব্দুস সাত্তার উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেদারবন্দ আনন্দ বাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় মাদক নির্মূল কমিটির সদস্যরা আব্দুস সাত্তারকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক বলেন, “ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এলাকাবাসী ও মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চাঁদপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন- মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন
Tag :
জনপ্রিয় নিউজ

স্টার্কের তোপে ফের ব্যাটিং বিপর্যয়, ম্যাকাই টেস্টে চাপে বাংলাদেশ

তাহিরপুরে মাদক নির্মূল কমিটির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সময়: ০৬:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের লেদারবন্দ আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি।

আটক আব্দুস সাত্তার উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেদারবন্দ আনন্দ বাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় মাদক নির্মূল কমিটির সদস্যরা আব্দুস সাত্তারকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক বলেন, “ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এলাকাবাসী ও মাদক নির্মূল কমিটির নেতৃবৃন্দ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  লতিফ ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি উদ্বোধন