Dhaka ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

  • Reporter Name
  • সময়: ০৬:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৫০ Time View

বাদশা সেকেন্দর ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর ডিমলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টায় মেডিকেল মোড়ের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, এলাকার উন্নয়ন এবং সমাজের সার্বিক অগ্রগতিতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারেন।

সভায় স্থানীয় সাংবাদিকরা ডিমলার বিভিন্ন জনদুর্ভোগ, উন্নয়ন সম্ভাবনা এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন, জনকল্যাণে গণমাধ্যমের দায়িত্ব এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক এন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর সহকারী অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান বাবলু, সদর ইউনিয়ন আমীর নূর মোবাশ্বেরসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  ১০ টাকায় পড়াশোনা করছে দরিদ্র শিশুরা
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ডিমলায় সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা

সময়: ০৬:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বাদশা সেকেন্দর ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর ডিমলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টায় মেডিকেল মোড়ের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, এলাকার উন্নয়ন এবং সমাজের সার্বিক অগ্রগতিতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারেন।

সভায় স্থানীয় সাংবাদিকরা ডিমলার বিভিন্ন জনদুর্ভোগ, উন্নয়ন সম্ভাবনা এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন, জনকল্যাণে গণমাধ্যমের দায়িত্ব এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক এন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর সহকারী অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান বাবলু, সদর ইউনিয়ন আমীর নূর মোবাশ্বেরসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত