Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ

  • Reporter Name
  • সময়: ১০:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪৬ Time View

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে একটি সংখ্যালঘু পরিবার গত ১২ দিন ধরে প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। বসতঘরের সামনে বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় টয়লেট ও টিউবওয়েলে যাওয়ার রাস্তাও আটকে গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, হরিপুর ইউনিয়নের মন্টু কর্মকারের সঙ্গে প্রতিবেশী রফিক মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দাবি-পাল্টা দাবি রয়েছে। এর জেরে গত ৯ আগস্ট সকালে রফিক মিয়ার লোকজন মন্টু কর্মকারের বসতঘরের সামনে বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন বলে অভিযোগ।

পরিবারটি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া কিছুটা সরিয়ে দেয়। এতে ঘর থেকে বের হওয়ার সামান্য সুযোগ তৈরি হলেও বাঁশের বেড়া এখনো রয়েছে বলে অভিযোগ পরিবারের।

মন্টু কর্মকার বলেন, ‘জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। বসতঘরের সামনে বেড়া দিয়ে আমাদের আটকে রাখা হয়েছে, টয়লেট ও পানির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সরকারপ্রধান ও নাসিরনগরের এমপি হান্নান সাহেবের কাছে—আমার প্রাণের আকুতি, আমি আমার পূর্বপুরুষের ভিটায় বসবাস করতে চাই।’

মন্টু কর্মকারের স্ত্রী সূবর্ণা কর্মকার জানান, বেড়া দেওয়ার কারণে তাঁদের ব্যবহৃত টিউবওয়েল ও টয়লেটে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। খাবার পানি সংগ্রহের জন্য অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে। প্রাকৃতিক প্রয়োজন মেটাতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। নারী, শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে পরিবারটি চরম দুর্ভোগে রয়েছে। তাঁরা দ্রুত বেড়া সরিয়ে চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

প্রতিপক্ষ রফিক মিয়ার স্ত্রী জাহানারা বলেন, ‘আমরা কারও জায়গায় বেড়া দিইনি, আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি।’

এ ঘটনায় নাসিরনগর থানার এসআই মনির আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারটির ঘরের দরজায় অবরুদ্ধ করে রাখা বাঁশের বেড়া সরিয়ে দিয়ে পরিবারটিকে চলাচলের সুযোগ করে দিয়েছি। এ বিষয়ে আদালতে মামলা চলছে বলে জেনেছি।’

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ

সময়: ১০:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে একটি সংখ্যালঘু পরিবার গত ১২ দিন ধরে প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। বসতঘরের সামনে বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় টয়লেট ও টিউবওয়েলে যাওয়ার রাস্তাও আটকে গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, হরিপুর ইউনিয়নের মন্টু কর্মকারের সঙ্গে প্রতিবেশী রফিক মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দাবি-পাল্টা দাবি রয়েছে। এর জেরে গত ৯ আগস্ট সকালে রফিক মিয়ার লোকজন মন্টু কর্মকারের বসতঘরের সামনে বাঁশ ও টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন বলে অভিযোগ।

পরিবারটি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া কিছুটা সরিয়ে দেয়। এতে ঘর থেকে বের হওয়ার সামান্য সুযোগ তৈরি হলেও বাঁশের বেড়া এখনো রয়েছে বলে অভিযোগ পরিবারের।

মন্টু কর্মকার বলেন, ‘জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। বসতঘরের সামনে বেড়া দিয়ে আমাদের আটকে রাখা হয়েছে, টয়লেট ও পানির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সরকারপ্রধান ও নাসিরনগরের এমপি হান্নান সাহেবের কাছে—আমার প্রাণের আকুতি, আমি আমার পূর্বপুরুষের ভিটায় বসবাস করতে চাই।’

মন্টু কর্মকারের স্ত্রী সূবর্ণা কর্মকার জানান, বেড়া দেওয়ার কারণে তাঁদের ব্যবহৃত টিউবওয়েল ও টয়লেটে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। খাবার পানি সংগ্রহের জন্য অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে। প্রাকৃতিক প্রয়োজন মেটাতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। নারী, শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে পরিবারটি চরম দুর্ভোগে রয়েছে। তাঁরা দ্রুত বেড়া সরিয়ে চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

প্রতিপক্ষ রফিক মিয়ার স্ত্রী জাহানারা বলেন, ‘আমরা কারও জায়গায় বেড়া দিইনি, আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি।’

এ ঘটনায় নাসিরনগর থানার এসআই মনির আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারটির ঘরের দরজায় অবরুদ্ধ করে রাখা বাঁশের বেড়া সরিয়ে দিয়ে পরিবারটিকে চলাচলের সুযোগ করে দিয়েছি। এ বিষয়ে আদালতে মামলা চলছে বলে জেনেছি।’

আরও পড়ুনঃ  দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি