মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মো. খোকন ভূঁইয়া দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় খোকন ভূঁইয়া বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল ও সার্থক করতে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, দলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শকে ধারণ করে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় খোকন ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Reporter Name 
























