Dhaka ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৪৮ Time View

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি


বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ শাশুড়ি-জামাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার ইশবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন ইশবপুর গ্রামের মৃত মহন পাহানের ছেলে পুতুল পাহান (৫২) এবং একই গ্রামের মাইকেল হরেন চন্দ্র বর্মণের ছেলে মাইকেল রতন চন্দ্র বর্মণ (৪২)। ডিএনসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পর্কে তারা শাশুড়ি ও জামাই।

ডিএনসি সূত্রে জানা গেছে, পুতুল পাহানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এবং মাইকেল রতন চন্দ্র বর্মণের হাতে থাকা দুটি নীল রঙের প্লাস্টিকের জারিকেন থেকে মোট ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ছাড়া বাড়ির পশ্চিম পাশের আঙিনায় মাটির নিচে রাখা তিনটি বড় প্লাস্টিকের বালতি থেকে চোলাইমদ তৈরির উপকরণ ৩০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নিয়মিত মামলা করেছেন।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার

সময়: ১১:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি


বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ শাশুড়ি-জামাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার ইশবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন ইশবপুর গ্রামের মৃত মহন পাহানের ছেলে পুতুল পাহান (৫২) এবং একই গ্রামের মাইকেল হরেন চন্দ্র বর্মণের ছেলে মাইকেল রতন চন্দ্র বর্মণ (৪২)। ডিএনসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পর্কে তারা শাশুড়ি ও জামাই।

ডিএনসি সূত্রে জানা গেছে, পুতুল পাহানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এবং মাইকেল রতন চন্দ্র বর্মণের হাতে থাকা দুটি নীল রঙের প্লাস্টিকের জারিকেন থেকে মোট ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ছাড়া বাড়ির পশ্চিম পাশের আঙিনায় মাটির নিচে রাখা তিনটি বড় প্লাস্টিকের বালতি থেকে চোলাইমদ তৈরির উপকরণ ৩০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নিয়মিত মামলা করেছেন।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে মাটি কাটার অভিযোগে দুটি ভেকুর ব্যাটারি জব্দ