মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া বাজারের পুরাতন থানা গেট এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাঙ্গুড়া উপশাখার অধীনে স্থাপিত এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এটিএম বুথের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোন প্রধান মো. মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এফএভিপি ও শাখা প্রধান মো. জাহাঙ্গীর আলম, ভাঙ্গুড়া উপশাখার এসপিও ও ব্যবস্থাপক মো. আজিজুল হকসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মো. মনিরুল ইসলাম উপস্থিত ব্যক্তিদের নতুন এটিএম বুথের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে অবহিত করেন।
তিনি জানান, ভাঙ্গুড়া বাজারের গুরুত্বপূর্ণ স্থানে নতুন এটিএম বুথ চালু হওয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনসহ প্রয়োজনীয় এটিএম সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে।
নতুন এই এটিএম বুথ চালুর ফলে ভাঙ্গুড়া বাজার ও আশপাশের এলাকার ইসলামী ব্যাংকের গ্রাহকরা আরও সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Reporter Name 
























