Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ, এলাকায় উত্তেজনা

  • Reporter Name
  • সময়: ০৮:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে প্রভাব খাটিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে। শান্ত মন্ডল নামে এক ব্যক্তি নিজের ব্যক্তিগত বাগানে যাতায়াতের জন্য ওই রাস্তা নির্মাণ করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার নসরতপুর হাটের পশ্চিম এলাকায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গত বুধবার (১৮ আগস্ট) মকছেদ আলীসহ ৫১ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষবিশিষ্ট সংসদ কার্যালয় হিসেবে একটি ঘর ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট রাতের আঁধারে শান্ত মন্ডল লোকজন নিয়ে ওই কার্যালয়ের এক পাশের দেয়াল জোরপূর্বক ভেঙে ফেলেন।

পরে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দীর্ঘ জায়গা দখল করে নিজের বাগানে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা হয়। অভিযোগকারীদের দাবি, দখল করা জায়গায় ইতোমধ্যে ইটসোলিং করে রাস্তা নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে।

অভিযোগকারীদের পক্ষে মকছেদ আলী বলেন, কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অভিযোগের সত্যতা ও জায়গাটির মালিকানা-সংক্রান্ত বিষয় তদন্তের পরই স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করতে ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন: ফজলুল হক মিলন
Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ, এলাকায় উত্তেজনা

সময়: ০৮:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে প্রভাব খাটিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে। শান্ত মন্ডল নামে এক ব্যক্তি নিজের ব্যক্তিগত বাগানে যাতায়াতের জন্য ওই রাস্তা নির্মাণ করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার নসরতপুর হাটের পশ্চিম এলাকায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গত বুধবার (১৮ আগস্ট) মকছেদ আলীসহ ৫১ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষবিশিষ্ট সংসদ কার্যালয় হিসেবে একটি ঘর ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট রাতের আঁধারে শান্ত মন্ডল লোকজন নিয়ে ওই কার্যালয়ের এক পাশের দেয়াল জোরপূর্বক ভেঙে ফেলেন।

পরে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দীর্ঘ জায়গা দখল করে নিজের বাগানে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা হয়। অভিযোগকারীদের দাবি, দখল করা জায়গায় ইতোমধ্যে ইটসোলিং করে রাস্তা নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে।

অভিযোগকারীদের পক্ষে মকছেদ আলী বলেন, কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অভিযোগের সত্যতা ও জায়গাটির মালিকানা-সংক্রান্ত বিষয় তদন্তের পরই স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা