মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দেশ ও জনগণের স্বার্থে কাজ করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, জেলা বিএনপির সদস্য সামসুল হক নমু, জেলা বিএনপির সদস্য এম এ আব্দুল বারি, উপজেলা বিএনপির সদস্য নুর আলি ইমরান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মকবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও নরসিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, নরসিংপুর ইউনিয়ন বিএনপি নেতা নওশাদ জামিল, নরসিংপুর ইউনিয়ন বিএনপি নেতা হুশিয়ার আলি, নরসিংপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিলসহ ৯টি ইউনিয়নের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 
























