Dhaka ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু, ২৫ দিন পর দেশে ফিরল রেজাউলের লাশ

  • Reporter Name
  • সময়: ০৬:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ Time View

ইরাকে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চুয়াডাঙ্গার জীবননগরের যুবক রেজাউল ইসলামের মরদেহ ২৫ দিন পর দেশে ফিরেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ পৌঁছায় নিজ বাড়ি জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে।

রেজাউল ওই গ্রামের রহিম আলীর ছেলে। গত ৯ আগস্ট বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে ইরাকের রাজধানী বাগদাদের আল মনসুর এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বুধবার দিবাগত রাতে একটি ফ্লাইটে রেজাউলের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। পরে দুপুরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে।

রেজাউলের মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের ভিড় জমে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোকে ভারী হয়ে ওঠে পুরো বাড়ির পরিবেশ।

বিয়ের প্রস্তুতি চলছিল বাড়িতে

রেজাউলের বাবা রহিম আলী জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় প্রায় আট বছর আগে ইরাকে পাড়ি জমিয়েছিলেন তার ছেলে। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে উপার্জন করা অর্থ দিয়ে বাড়িতে নির্মাণ করেছিলেন একটি বিলাসবহুল ভবন।

শুধু পরিবারের ভবিষ্যৎ গড়াই নয়, রেজাউলকে ঘিরে ছিল আরও অনেক স্বপ্ন। বাড়িতে চলছিল তার বিয়ের প্রস্তুতি। শিগগিরই দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

ইরাকের একটি রেস্টুরেন্টে আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কেড়ে নিল তরতাজা এই যুবকের প্রাণ। তার বিয়ের আয়োজন পরিণত হলো শোকের মাতমে।

ছেলের মরদেহের পাশে দাঁড়িয়ে শোকাহত বাবা রহিম আলী বলেন, সংসারের স্বচ্ছলতার আশায় যে ছেলেকে প্রায় আট বছর আগে বিদেশে পাঠিয়েছিলেন, একদিন তাকে এভাবে নিথর দেহে ফিরে দেখতে হবে—এটা কখনো কল্পনাও করেননি তারা।

আরও পড়ুনঃ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত

রেজাউলের মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মৃগমারী গ্রামের পরিবেশ।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু, ২৫ দিন পর দেশে ফিরল রেজাউলের লাশ

সময়: ০৬:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ইরাকে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চুয়াডাঙ্গার জীবননগরের যুবক রেজাউল ইসলামের মরদেহ ২৫ দিন পর দেশে ফিরেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ পৌঁছায় নিজ বাড়ি জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে।

রেজাউল ওই গ্রামের রহিম আলীর ছেলে। গত ৯ আগস্ট বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে ইরাকের রাজধানী বাগদাদের আল মনসুর এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বুধবার দিবাগত রাতে একটি ফ্লাইটে রেজাউলের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। পরে দুপুরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে।

রেজাউলের মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের ভিড় জমে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোকে ভারী হয়ে ওঠে পুরো বাড়ির পরিবেশ।

বিয়ের প্রস্তুতি চলছিল বাড়িতে

রেজাউলের বাবা রহিম আলী জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় প্রায় আট বছর আগে ইরাকে পাড়ি জমিয়েছিলেন তার ছেলে। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে উপার্জন করা অর্থ দিয়ে বাড়িতে নির্মাণ করেছিলেন একটি বিলাসবহুল ভবন।

শুধু পরিবারের ভবিষ্যৎ গড়াই নয়, রেজাউলকে ঘিরে ছিল আরও অনেক স্বপ্ন। বাড়িতে চলছিল তার বিয়ের প্রস্তুতি। শিগগিরই দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

ইরাকের একটি রেস্টুরেন্টে আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কেড়ে নিল তরতাজা এই যুবকের প্রাণ। তার বিয়ের আয়োজন পরিণত হলো শোকের মাতমে।

ছেলের মরদেহের পাশে দাঁড়িয়ে শোকাহত বাবা রহিম আলী বলেন, সংসারের স্বচ্ছলতার আশায় যে ছেলেকে প্রায় আট বছর আগে বিদেশে পাঠিয়েছিলেন, একদিন তাকে এভাবে নিথর দেহে ফিরে দেখতে হবে—এটা কখনো কল্পনাও করেননি তারা।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি