Dhaka ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি

  • Reporter Name
  • সময়: ১০:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ Time View

এনামুল হক রাশেদী

দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট স্থাপনে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং আইডিবির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে প্রায় ১ দশমিক ০০৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে আইডিবি। গত ৭ জুলাই অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নন-কনসেশনাল ঋণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ ঋণের অনুমোদন দেওয়া হয়েছিল।

পরিশোধন সক্ষমতা বাড়বে তিনগুণ

বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা প্রায় ১৫ লাখ টন। দ্বিতীয় ইউনিট চালু হলে নতুন করে বছরে প্রায় ৩০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা সম্ভব হবে। ফলে ইআরএলের মোট পরিশোধন সক্ষমতা বেড়ে প্রায় ৪৫ লাখ টনে উন্নীত হবে। অর্থাৎ বর্তমান সক্ষমতার তুলনায় তা প্রায় তিনগুণ হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে আমদানি করা অপরিশোধিত তেল স্থানীয়ভাবে পরিশোধনের সুযোগ বাড়বে। এতে তৈরি জ্বালানি তেল আমদানির প্রয়োজন কমার পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অপরিশোধিত তেল আমদানি করে দেশে পরিশোধনের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানিনির্ভরতার ঝুঁকিও কমবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দ্বিতীয় ইউনিট চালু হলে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল আমদানিতে পরিশোধন ব্যয় ও সংশ্লিষ্ট সুবিধার কারণে প্রায় ২০ মার্কিন ডলার সাশ্রয় হতে পারে। বছরে এ সাশ্রয়ের পরিমাণ প্রায় ৪৭৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৭৮৮ কোটি টাকা

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

জ্বালানি তেল আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করা বাংলাদেশের জন্য দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। ফলে দেশে পরিশোধন সক্ষমতা বাড়ানো হলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানোর পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও স্থিতিশীলতা আসতে পারে।

দেড় দশক পর বাস্তবায়নের পথে

ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছিল প্রায় দেড় দশক আগে। ২০১০ সালে প্রথম এ উদ্যোগ নেওয়া হলেও অর্থায়ন, সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন কারণে প্রকল্পটি দীর্ঘদিন বাস্তবায়নের মুখ দেখেনি। এ সময় প্রকল্পের ব্যয়ও কয়েক দফা বেড়েছে।

সর্বশেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০২৫ সালের ডিসেম্বরে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প অনুমোদন করে। তখন প্রকল্পটির মোট ব্যয় ধরা হয় প্রায় ৩৫ হাজার ৪৬৫ কোটি টাকা এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয় ২০৩০ সাল পর্যন্ত

প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনাগারের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার প্রভাব মোকাবেলায়ও কিছুটা সক্ষমতা বাড়বে।

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি

সময়: ১০:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এনামুল হক রাশেদী

দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট স্থাপনে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং আইডিবির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে প্রায় ১ দশমিক ০০৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে আইডিবি। গত ৭ জুলাই অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নন-কনসেশনাল ঋণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ ঋণের অনুমোদন দেওয়া হয়েছিল।

পরিশোধন সক্ষমতা বাড়বে তিনগুণ

বর্তমানে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা প্রায় ১৫ লাখ টন। দ্বিতীয় ইউনিট চালু হলে নতুন করে বছরে প্রায় ৩০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা সম্ভব হবে। ফলে ইআরএলের মোট পরিশোধন সক্ষমতা বেড়ে প্রায় ৪৫ লাখ টনে উন্নীত হবে। অর্থাৎ বর্তমান সক্ষমতার তুলনায় তা প্রায় তিনগুণ হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে আমদানি করা অপরিশোধিত তেল স্থানীয়ভাবে পরিশোধনের সুযোগ বাড়বে। এতে তৈরি জ্বালানি তেল আমদানির প্রয়োজন কমার পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অপরিশোধিত তেল আমদানি করে দেশে পরিশোধনের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানিনির্ভরতার ঝুঁকিও কমবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দ্বিতীয় ইউনিট চালু হলে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল আমদানিতে পরিশোধন ব্যয় ও সংশ্লিষ্ট সুবিধার কারণে প্রায় ২০ মার্কিন ডলার সাশ্রয় হতে পারে। বছরে এ সাশ্রয়ের পরিমাণ প্রায় ৪৭৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৭৮৮ কোটি টাকা

আরও পড়ুনঃ  সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে ফেল করানোর হুমকির অভিযোগ