Dhaka ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্যকে বিশেষ সম্মাননা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার সংবাদ সম্মেলন ডিমলায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের ৩ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ; কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

  • Reporter Name
  • সময়: ০৮:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা):

কুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস জলাশয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা কমপ্লেক্স পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন এমপি বলেন, মৎস্যচাষীদের প্রণোদনা দেওয়া হবে এবং উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে। কৃষিমন্ত্রীর সহযোগিতা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মৎস্য ও কৃষিখাতের উন্নয়ন করা হবে।

তিনি বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আমার প্রতিনিধিত্ব করেন। তাই সবার সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে দুই উপজেলার উন্নয়ন করা হবে।”

জসিম উদ্দিন এমপি আরও বলেন, ব্রাহ্মণপাড়ায় ২৫ কোটি টাকার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বুড়িচংয়েও ২৫ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন করা হবে। চলতি বছর বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ করা হবে।

তিনি আরও বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে সন্ত্রাস, ইভটিজিং ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, মো. আবু নাছের মুন্সী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, জাতীয়তাবাদী ছাত্রদল বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ভূইয়া, ফিড ব্যবসায়ী মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মধ্যনগরে নারী-শিশুর নিরাপত্তা ও মাদকবিরোধী সচেতনতা: জেলা প্রশাসকের মতবিনিময়

এ সময় সরকারি খাস জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যচাষীদের উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে

বুড়িচংয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

সময়: ০৮:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা):

কুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস জলাশয়ে ৩৩০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা কমপ্লেক্স পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন এমপি বলেন, মৎস্যচাষীদের প্রণোদনা দেওয়া হবে এবং উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে। কৃষিমন্ত্রীর সহযোগিতা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মৎস্য ও কৃষিখাতের উন্নয়ন করা হবে।

তিনি বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আমার প্রতিনিধিত্ব করেন। তাই সবার সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে দুই উপজেলার উন্নয়ন করা হবে।”

জসিম উদ্দিন এমপি আরও বলেন, ব্রাহ্মণপাড়ায় ২৫ কোটি টাকার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বুড়িচংয়েও ২৫ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন করা হবে। চলতি বছর বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ করা হবে।

তিনি আরও বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে সন্ত্রাস, ইভটিজিং ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসী, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, মো. আবু নাছের মুন্সী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, জাতীয়তাবাদী ছাত্রদল বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ভূইয়া, ফিড ব্যবসায়ী মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে 'আয়না কবিরাজ'-এর প্রতারণার মুখোশ উন্মোচন