Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্যকে বিশেষ সম্মাননা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার সংবাদ সম্মেলন ডিমলায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের ৩ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ; কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান

  • Reporter Name
  • সময়: ০৭:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনটির সভাপতি ও অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক সাংবাদিক হাফিজার রহমানের সভাপতিত্বে এবং দ্বীপগঞ্জ হাট জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও মেধার বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিশু শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনটির অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো

সংগঠনটির অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো হলো—বদলগাছী অক্সফোর্ড মডেল স্কুল, দ্বীপগঞ্জ হাট জেরিন কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল, কোলা আদর্শ কিন্ডারগার্টেন, বদলগাছী আলফা কিন্ডারগার্টেন স্কুল, রীসাহ্ কিন্ডারগার্টেন স্কুল, ডিজিটাল কিন্ডারগার্টেন স্কুল, টার্চ কিন্ডারগার্টেন স্কুল, রহিমা কিন্ডারগার্টেন স্কুল, সোনামণি কিন্ডারগার্টেন স্কুল, সৌরভ কিন্ডারগার্টেন স্কুল, আলফা কেজি স্কুল, গোবরচাপা কেজি স্কুল ভান্ডারপুর, অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুল, মিঠাপুর সবিরউদ্দিন মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মেমোরিয়াল একাডেমী।

উল্লেখ্য, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার মোট ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  অধ্যক্ষ মাওলানা জিয়াউল হককে স্টার ক্লাবের সংবর্ধনা

অনুষ্ঠান শেষে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Tag :
জনপ্রিয় নিউজ

হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান

সময়: ০৭:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনটির সভাপতি ও অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক সাংবাদিক হাফিজার রহমানের সভাপতিত্বে এবং দ্বীপগঞ্জ হাট জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও মেধার বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিশু শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনটির অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো

সংগঠনটির অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো হলো—বদলগাছী অক্সফোর্ড মডেল স্কুল, দ্বীপগঞ্জ হাট জেরিন কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল, কোলা আদর্শ কিন্ডারগার্টেন, বদলগাছী আলফা কিন্ডারগার্টেন স্কুল, রীসাহ্ কিন্ডারগার্টেন স্কুল, ডিজিটাল কিন্ডারগার্টেন স্কুল, টার্চ কিন্ডারগার্টেন স্কুল, রহিমা কিন্ডারগার্টেন স্কুল, সোনামণি কিন্ডারগার্টেন স্কুল, সৌরভ কিন্ডারগার্টেন স্কুল, আলফা কেজি স্কুল, গোবরচাপা কেজি স্কুল ভান্ডারপুর, অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুল, মিঠাপুর সবিরউদ্দিন মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মেমোরিয়াল একাডেমী।

উল্লেখ্য, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার মোট ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান