Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি কাউখালীতে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা, তৃণমূলকে শক্তিশালী করে সরকার গঠনের আহ্বান শামীম হায়দার পাটোয়ারী

  • Reporter Name
  • সময়: ০৮:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, মো. আরিফুর রহমান খান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, সিলেট বিভাগীয় জাতীয় পার্টির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় ও জেলা, উপজেলা এবং ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনকাল ছিল বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন, কিন্তু প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির এক মেলবন্ধন ছিল।

তিনি আরও বলেন, “যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচার বলেন, তারাই মূলত জনগণের সাথে স্বৈরাচারী আচরণ করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। গুম, হত্যা, রাহাজানি, দেশের সম্পদ লুটপাটসহ সংখ্যালঘু নির্যাতন সীমাহীনভাবে বেড়ে গেছে। দেশে মব কালচার সৃষ্টি করে মানুষকে রাস্তাঘাটে মারা হচ্ছে।”

তিনি আক্ষেপ করে বলেন, “সম্প্রতি রংপুরে একটি সংখ্যালঘু পরিবারের শিক্ষক, তার স্ত্রী ও সন্তানসহ ৪ জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাই।

আরও পড়ুনঃ  ইউএনও অফিসের হিসাব সহকারীর ওপর হামলার অভিযোগ মুক্তিযোদ্ধা আলমের বিরুদ্ধে

শামীম হায়দার পাটোয়ারী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। তৃণমূল শক্তিশালী হলেই আগামীতে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠনের সুযোগ পাবে।

Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সুনামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা, তৃণমূলকে শক্তিশালী করে সরকার গঠনের আহ্বান শামীম হায়দার পাটোয়ারী

সময়: ০৮:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, মো. আরিফুর রহমান খান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, সিলেট বিভাগীয় জাতীয় পার্টির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় ও জেলা, উপজেলা এবং ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনকাল ছিল বাংলাদেশের ইতিহাসের স্বর্ণযুগ। তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন, কিন্তু প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির এক মেলবন্ধন ছিল।

তিনি আরও বলেন, “যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচার বলেন, তারাই মূলত জনগণের সাথে স্বৈরাচারী আচরণ করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। গুম, হত্যা, রাহাজানি, দেশের সম্পদ লুটপাটসহ সংখ্যালঘু নির্যাতন সীমাহীনভাবে বেড়ে গেছে। দেশে মব কালচার সৃষ্টি করে মানুষকে রাস্তাঘাটে মারা হচ্ছে।”

তিনি আক্ষেপ করে বলেন, “সম্প্রতি রংপুরে একটি সংখ্যালঘু পরিবারের শিক্ষক, তার স্ত্রী ও সন্তানসহ ৪ জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাই।

আরও পড়ুনঃ  মহিষখলা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা