Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি কাউখালীতে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

  • Reporter Name
  • সময়: ০৮:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ Time View

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) এক মুসলিম ছাত্রীকে হোস্টেল থেকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক হিন্দু শিক্ষকের বিরুদ্ধে। গত ৮ সেপ্টেম্বর বিকেল থেকে ওই শিক্ষক ও ছাত্রী দুজনেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে সংশ্লিষ্টরা। এরই মধ্যে তাদের মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় দেখা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক হলেন অসীম কুমার ঘোষ। তিনি প্রতিষ্ঠানটি ফার্মেসী বিভাগের শিক্ষক এবং ছাত্রী হলেন মেহেরুন নাহার মৌ। তিনি একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

অনুসন্ধান করে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর হোস্টেল ছাড়ার জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন করেন মৌ। আবেদনে কলেজ বন্ধ থাকায় বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করে হোস্টেল ত্যাগের অনুমতি চান তিনি। তবে পরিবারের দাবি, মৌ বাড়িতে যাননি।

মৌয়ের বাবা মোসলেম উদ্দিন বলেন, ‘আমার মেয়ে বাড়িতে আসেনি। সে বাড়িতে এলে আমাকে জানিয়ে আসত।’

অন্যদিকে একই সময়ে অভিযুক্ত শিক্ষক অসীম কুমার ঘোষও প্রতিষ্ঠান থেকে ২ দিনের ছুটি নেন। কী কারণে তিনি ছুটি নিয়েছেন, তা কলেজ প্রশাসন জানে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে দুইদিন পার হলেও তিনি এখনো কলেজে আসেননি বলে জানা গেছে।

এদিকে গতকাল ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অসীম কুমার ঘোষ ও মেহেরুন নাহার মৌ-এর মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় পাশাপাশি অবস্থান দেখা গেছে।

মৌয়ের এক ঘনিষ্ঠজনের দাবি, অসীম কুমার ঘোষের সঙ্গে মৌয়ের দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তারা প্রায় প্রতিদিন রাতে তিন থেকে চার ঘণ্টা করে ফোনে কথা বলতেন। আইএইচটির শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের আগে কেনাকাটার জন্য অসীম স্যার মৌকে টাকাও দিয়েছিলেন বলেও ওই ঘনিষ্ঠজন দাবি করেন। এছাড়া তাদের মধ্যে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা নিয়েও কথোপকথন হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

এদিকে শিক্ষক ও ছাত্রী দুজনের মোবাইল ফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ডা: ওয়াসি পারভেজ বলেন, এ বিষয়ে আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি এবং ওই ছাত্রী যে হলে থাকেন সেই হলের সুপারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ ছুটি নিয়ে গেলে সেই দায়ভার আমাদের নয়।

অসীম কুমার ছুটিতে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যা, অসীম কুমার দুইদিনের ছুটিতে আছেন। তবে কেন ছুটি নিয়েছেন সেটি তো আমাদের জানার বিষয় না। সবারই ব্যক্তিগত জীবন আছে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

সময়: ০৮:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) এক মুসলিম ছাত্রীকে হোস্টেল থেকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক হিন্দু শিক্ষকের বিরুদ্ধে। গত ৮ সেপ্টেম্বর বিকেল থেকে ওই শিক্ষক ও ছাত্রী দুজনেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে সংশ্লিষ্টরা। এরই মধ্যে তাদের মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় দেখা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক হলেন অসীম কুমার ঘোষ। তিনি প্রতিষ্ঠানটি ফার্মেসী বিভাগের শিক্ষক এবং ছাত্রী হলেন মেহেরুন নাহার মৌ। তিনি একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

অনুসন্ধান করে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর হোস্টেল ছাড়ার জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন করেন মৌ। আবেদনে কলেজ বন্ধ থাকায় বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করে হোস্টেল ত্যাগের অনুমতি চান তিনি। তবে পরিবারের দাবি, মৌ বাড়িতে যাননি।

মৌয়ের বাবা মোসলেম উদ্দিন বলেন, ‘আমার মেয়ে বাড়িতে আসেনি। সে বাড়িতে এলে আমাকে জানিয়ে আসত।’

অন্যদিকে একই সময়ে অভিযুক্ত শিক্ষক অসীম কুমার ঘোষও প্রতিষ্ঠান থেকে ২ দিনের ছুটি নেন। কী কারণে তিনি ছুটি নিয়েছেন, তা কলেজ প্রশাসন জানে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে দুইদিন পার হলেও তিনি এখনো কলেজে আসেননি বলে জানা গেছে।

এদিকে গতকাল ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে অসীম কুমার ঘোষ ও মেহেরুন নাহার মৌ-এর মোবাইল ফোনের লোকেশন বরিশাল সদর এলাকায় পাশাপাশি অবস্থান দেখা গেছে।

মৌয়ের এক ঘনিষ্ঠজনের দাবি, অসীম কুমার ঘোষের সঙ্গে মৌয়ের দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তারা প্রায় প্রতিদিন রাতে তিন থেকে চার ঘণ্টা করে ফোনে কথা বলতেন। আইএইচটির শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের আগে কেনাকাটার জন্য অসীম স্যার মৌকে টাকাও দিয়েছিলেন বলেও ওই ঘনিষ্ঠজন দাবি করেন। এছাড়া তাদের মধ্যে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা নিয়েও কথোপকথন হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  গৌরীপুরের আজিজুল হক গংদের হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় মিজানুর রহমান গংরা