Dhaka ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মোংলায় সাবেক মেয়র জুলফিকারের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

  • Reporter Name
  • সময়: ১০:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৬ Time View

হাবিবুর রহমান,
বাগেরহাট জেলা প্রতিনিধি


দেশব্যাপী শুরু হওয়া তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে মোংলা পোর্ট পৌরসভায় ব্যাপক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযানের নেতৃত্ব দেন সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ জুলফিকার আলী।

অভিযানের অংশ হিসেবে এডিস মশার বিস্তার ঠেকাতে এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ডালপালা-আগাছা পরিষ্কার করা হয়। একই সঙ্গে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। কর্মসূচির শুরুতে ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান শেষে সাবেক মেয়র জনাব মোঃ জুলফিকার আলী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে জরুরি। বাড়ির আশপাশে ছাদ, টব বা ড্রেনে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।”

পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের, বিএনপি নেতা মোঃ বাবলু ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

মোংলায় সাবেক মেয়র জুলফিকারের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

সময়: ১০:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হাবিবুর রহমান,
বাগেরহাট জেলা প্রতিনিধি


দেশব্যাপী শুরু হওয়া তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে মোংলা পোর্ট পৌরসভায় ব্যাপক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযানের নেতৃত্ব দেন সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ জুলফিকার আলী।

অভিযানের অংশ হিসেবে এডিস মশার বিস্তার ঠেকাতে এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ডালপালা-আগাছা পরিষ্কার করা হয়। একই সঙ্গে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। কর্মসূচির শুরুতে ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান শেষে সাবেক মেয়র জনাব মোঃ জুলফিকার আলী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে জরুরি। বাড়ির আশপাশে ছাদ, টব বা ড্রেনে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।”

পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের, বিএনপি নেতা মোঃ বাবলু ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল