Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডিমলায় গভীর রাতে ১০০ বস্তা ইউরিয়া সারের ভ্যান আটক, ছাড়ার ঘটনায় নানা অভিযোগ কাউখালীতে ৬৯ শটগানের কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে সংবর্ধনা দিলেন এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি ঘুমধুমে পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ কামাল আটক নরসিংদীর শিবপুরে মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন জাপানি টিম শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ডিমলায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক চর্মরোগ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গৌরীপুরের সাহেব আলী হত্যা মামলার বাদী বিচারের আশায় আদালতে ঘুরছেন

  • Reporter Name
  • সময়: ০৫:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬১ Time View

সাংবাদিক মোছাঃ নাছিমা খাতুন সুলতানা

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৪নং মাওহা ইউনিয়নের খলতবাড়ি গ্রামের সাহেব আলী হত্যা মামলার বাদী বিচারের আশায় আদালতে ঘুরছেন।

সূত্রে জানা যায়, গত ১/৭/২০২৩ ইং তারিখ, রোজ শনিবার বিকাল প্রায় ৩টার দিকে পূর্বের শত্রুতার জের ধরে উল্লেখিত তারিখে বড় গর্ত করে পুকুর তৈরি করেন পাশের বাড়ির মৃত ফকির মিয়ার ছেলে মো. বাবুল মিয়াসহ তার লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি লেগে একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাহেব আলীসহ তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সেখানে পৌঁছার আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতকের ছেলে মো. রাজিব মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা করেন। এতে প্রতিপক্ষ মো. সারোয়ার হোসেনসহ ১৫ জনকে আসামি করা হয়।

গৌরীপুর থানার মামলা নং-৩, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০২/৩০৭/৫০৬/১১৪, পেনাল কোড-১৮৬০।

ভুক্তভোগী পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবারের লোকজন ও গ্রামবাসী।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
Tag :
জনপ্রিয় নিউজ

ডিমলায় গভীর রাতে ১০০ বস্তা ইউরিয়া সারের ভ্যান আটক, ছাড়ার ঘটনায় নানা অভিযোগ

গৌরীপুরের সাহেব আলী হত্যা মামলার বাদী বিচারের আশায় আদালতে ঘুরছেন

সময়: ০৫:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক মোছাঃ নাছিমা খাতুন সুলতানা

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৪নং মাওহা ইউনিয়নের খলতবাড়ি গ্রামের সাহেব আলী হত্যা মামলার বাদী বিচারের আশায় আদালতে ঘুরছেন।

সূত্রে জানা যায়, গত ১/৭/২০২৩ ইং তারিখ, রোজ শনিবার বিকাল প্রায় ৩টার দিকে পূর্বের শত্রুতার জের ধরে উল্লেখিত তারিখে বড় গর্ত করে পুকুর তৈরি করেন পাশের বাড়ির মৃত ফকির মিয়ার ছেলে মো. বাবুল মিয়াসহ তার লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি লেগে একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাহেব আলীসহ তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সেখানে পৌঁছার আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতকের ছেলে মো. রাজিব মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা করেন। এতে প্রতিপক্ষ মো. সারোয়ার হোসেনসহ ১৫ জনকে আসামি করা হয়।

গৌরীপুর থানার মামলা নং-৩, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০২/৩০৭/৫০৬/১১৪, পেনাল কোড-১৮৬০।

ভুক্তভোগী পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবারের লোকজন ও গ্রামবাসী।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে—এমপি ফজলুল হক মিলন