Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সঠিক নেতৃত্ব ও পরিকল্পিত পরিচর্যায় চাঁদপুরকে নান্দনিক শহরে গড়ে তোলা সম্ভব: মোশাররফ হোসাইন

  • Reporter Name
  • সময়: ১০:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশ এবং আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫-এর সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কের রোটারি ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি ও সম্মাননা প্রদান শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের আজকের এই সাফল্যের পেছনে তাদের শিক্ষক এবং বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম রয়েছে। বিশেষ করে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি অগ্রগণ্য। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। ব্যর্থতাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার, নিয়মিত বই পড়া এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আগামী চাঁদপুর বিনির্মাণে তোমাদের ভূমিকা থাকবে সে প্রত্যাশা রাখছি।

আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে মিরপুর ক্যাডেটের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক আগ্রহও তৈরি করে। শিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পারলেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর নির্মাণ সম্ভব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যই হবে আমাদের সমাজ ও দেশের সবচেয়ে বড় অর্জন।

চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেন, বাংলাদেশের মধ্যে অনেক সম্ভাবনাময় একটি জেলা শহর হলো আমাদের এই চাঁদপুর। সঠিক নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও নাগরিকবান্ধব পরিচর্যার মাধ্যমে চাঁদপুর পৌরসভাকে একটি নান্দনিক, পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তর করা সম্ভব। আমি এমন একটি চাঁদপুরের স্বপ্ন দেখি, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, নাগরিকরা নিরাপদ থাকবে এবং প্রত্যেকেই আধুনিক নাগরিক সুবিধা পাওয়ার অধিকার ভোগ করবে। ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে কখনো আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি সততা নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব।

আরও পড়ুনঃ  প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান

মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫-এর আয়োজক কমিটির আহ্বায়ক দুলাল গোস্বামীর সভাপতিত্বে এবং সাংবাদিক ও লেখক আশিক বিন রহিমের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, ফারুক আহমেদ বাদল, মাহমুদা খানম, ধ্রুব রাজ বণিক, মাকসুদুল মাওলা, আবুল কালাম আজাদ, মোহাম্মদ হোসাইন, তানভীর আহমেদ তপুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সবশেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মিরপুর ক্যাডেট চাঁদপুর শাখার পরিচালক মৃদুল কান্তি কান্তি দাস।

অনুষ্ঠানে মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫-এ অংশগ্রহণ করা মতলব এবং চাঁদপুর সদর উপজেলা শাখার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, সার্টিফিকেট, ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজনে মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫-এর সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সঠিক নেতৃত্ব ও পরিকল্পিত পরিচর্যায় চাঁদপুরকে নান্দনিক শহরে গড়ে তোলা সম্ভব: মোশাররফ হোসাইন

সময়: ১০:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশ এবং আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি-২০২৫-এর সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কের রোটারি ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের বৃত্তি ও সম্মাননা প্রদান শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। শিক্ষার্থীদের আজকের এই সাফল্যের পেছনে তাদের শিক্ষক এবং বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম রয়েছে। বিশেষ করে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি অগ্রগণ্য। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। ব্যর্থতাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার, নিয়মিত বই পড়া এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আগামী চাঁদপুর বিনির্মাণে তোমাদের ভূমিকা থাকবে সে প্রত্যাশা রাখছি।

আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে মিরপুর ক্যাডেটের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক আগ্রহও তৈরি করে। শিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পারলেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর নির্মাণ সম্ভব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যই হবে আমাদের সমাজ ও দেশের সবচেয়ে বড় অর্জন।

চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেন, বাংলাদেশের মধ্যে অনেক সম্ভাবনাময় একটি জেলা শহর হলো আমাদের এই চাঁদপুর। সঠিক নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও নাগরিকবান্ধব পরিচর্যার মাধ্যমে চাঁদপুর পৌরসভাকে একটি নান্দনিক, পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তর করা সম্ভব। আমি এমন একটি চাঁদপুরের স্বপ্ন দেখি, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, নাগরিকরা নিরাপদ থাকবে এবং প্রত্যেকেই আধুনিক নাগরিক সুবিধা পাওয়ার অধিকার ভোগ করবে। ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে কখনো আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি সততা নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব।

আরও পড়ুনঃ  শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ