Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা নকল সিগারেটে সাড়ে ৭২ কোটি ভ্যাট ফাঁকি, গোয়েন্দা জালে ভারগো টোব্যাকো পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব ৫০তম পর্বে মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’ কলেজে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদের রাজশাহী মেডিকেলে মৃত্যু কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ Time View

মো. আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ অধিদপ্তর ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন বরণ কুমার প্রামাণিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, “প্রতিটি রোপিত গাছের পরিচর্যা, নিয়মিত পানি প্রদান, সুরক্ষা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে পাঁচ বছরে প্রাণিসম্পদ অধিদপ্তরের ৫ লাখ বৃক্ষ দেশের জন্য একটি মূল্যবান পরিবেশগত সম্পদে পরিণত হবে।”

শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ২২টি সুপারি গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুনঃ  নিখোঁজ সংবাদ : কুমিল্লা শাসনগাছা থেকে এশিয়া লাইন বাসযোগে ঢাকায় যাওয়ার পথে ১৪ বছরের তানভীর নিখোঁজ
Tag :
জনপ্রিয় নিউজ

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সময়: ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মো. আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ অধিদপ্তর ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন বরণ কুমার প্রামাণিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, “প্রতিটি রোপিত গাছের পরিচর্যা, নিয়মিত পানি প্রদান, সুরক্ষা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে পাঁচ বছরে প্রাণিসম্পদ অধিদপ্তরের ৫ লাখ বৃক্ষ দেশের জন্য একটি মূল্যবান পরিবেশগত সম্পদে পরিণত হবে।”

শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ২২টি সুপারি গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে থানা পুলিশের সহায়তায় সৌদি প্রবাসী ফিরে পেল হারিয়ে যাওয়া ব্যাগসহ পাসপোর্ট