Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোদাগাড়ীর ওসি সুজন মিঞা পেলেন বিশেষ পুরস্কার

  • Reporter Name
  • সময়: ১১:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ Time View

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ‘বিশেষ কল্যাণ সভা’ ও ‘অপরাধ পর্যালোচনা সভায়’ দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে ‘বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, পেশাগত কল্যাণ, স্বাস্থ্যসেবা ও কর্মপরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি পুলিশ সদস্যদের বক্তব্য ও বিভিন্ন সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘অপরাধ পর্যালোচনা সভা’। সভায় সাধারণ মানুষকে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা প্রদান, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

গোদাগাড়ীর ওসি সুজন মিঞা পেলেন বিশেষ পুরস্কার

সময়: ১১:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ‘বিশেষ কল্যাণ সভা’ ও ‘অপরাধ পর্যালোচনা সভায়’ দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে ‘বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, পেশাগত কল্যাণ, স্বাস্থ্যসেবা ও কর্মপরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি পুলিশ সদস্যদের বক্তব্য ও বিভিন্ন সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘অপরাধ পর্যালোচনা সভা’। সভায় সাধারণ মানুষকে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা প্রদান, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী