Dhaka ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক নাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা খায়রুল কবির রুমেন কারাগারে সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ৪০ লিটার দেশীয় মদসহ আটক ১ ধর্মপাশায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান

  • Reporter Name
  • সময়: ০৮:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ Time View

আমির হোসেন,
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার একেএম জাকির হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, আন্তরিকতা ও জনবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া পুলিশ সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন সমস্যার বিষয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৬ সালের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আগস্ট ২০২৬ মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এর মধ্যে অধিকতর চোরাচালান বিরোধী অভিযানে সাহসিকতা ও সফল নেতৃত্ব প্রদর্শনের জন্য সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসানকে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসেবে ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং জেলা পুলিশ সুপার একেএম জাকির হোসেন তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

এ বিষয়ে এসআই মাহমুদুল হাসান জানান, এই স্বীকৃতি কেবল আমার একার নয়, এটি আমাদের পুরো জেলা গোয়েন্দা শাখা ও সুনামগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের দলগত প্রচেষ্টার ফসল। বিশেষ করে আমাদের পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত উৎসাহ আমাদের কাজের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চোরাচালান ও যেকোনো অপরাধ দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসেবা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে পালন করে যেতে বদ্ধপরিকর।

আরও পড়ুনঃ  চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন কাদের সিদ্দিকী, নিবিড় পর্যবেক্ষণে থাকবেন

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ সদস্যদের বিভিন্ন যৌক্তিক দাবি ও কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প

ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান

সময়: ০৮:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আমির হোসেন,
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার একেএম জাকির হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, আন্তরিকতা ও জনবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া পুলিশ সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন সমস্যার বিষয়ে খোলামেলা আলোচনা করা হয় এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৬ সালের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আগস্ট ২০২৬ মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এর মধ্যে অধিকতর চোরাচালান বিরোধী অভিযানে সাহসিকতা ও সফল নেতৃত্ব প্রদর্শনের জন্য সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসানকে শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসেবে ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং জেলা পুলিশ সুপার একেএম জাকির হোসেন তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

এ বিষয়ে এসআই মাহমুদুল হাসান জানান, এই স্বীকৃতি কেবল আমার একার নয়, এটি আমাদের পুরো জেলা গোয়েন্দা শাখা ও সুনামগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের দলগত প্রচেষ্টার ফসল। বিশেষ করে আমাদের পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত উৎসাহ আমাদের কাজের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চোরাচালান ও যেকোনো অপরাধ দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসেবা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে পালন করে যেতে বদ্ধপরিকর।

আরও পড়ুনঃ  ‘জনগণের জানমাল রক্ষায় রাজপথে প্রস্তুত যুবদল’—যুবদল নেতা নাহিদ