Dhaka ০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- বীরগঞ্জে কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-হুমকির অভিযোগ জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রতিমের নির্মম মৃত্যু: আইফোন হাতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঘায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৮:৩৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযুক্ত পলাতক স্বামী মোঃ জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী থানা চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার জহুরুল ইসলাম বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা গ্রামের ইনসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর পারিবারিক বিরোধের জেরে জহুরুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী জুসি খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জহুরুল ইসলাম ধারালো বটি দিয়ে স্ত্রীর গলায় কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে জহুরুল ইসলাম পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা চালায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) চারঘাট থানাধীন রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামী জহুরুল ইসলামকে চারঘাটের রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’
Tag :
জনপ্রিয় নিউজ

সুনীল অর্থনীতিভিত্তিক নতুন বিশ্ববিদ্যালয়-অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়-

বাঘায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

সময়: ০৮:৩৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬