Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে—বাংলাদেশ হিউম্যান রাইটস

  • Reporter Name
  • সময়: ১০:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ Time View

মূল্যবৃদ্ধিতে উদ্বেগ ও প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি করে সরকার জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে—এমন অভিযোগ করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস, যুক্তরাষ্ট্রের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন। আইবিএননিউজ, এনওয়াইবিডিনিউজ ও বাপসনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি তেল পরিবহন, কৃষি, শিল্প ও সামগ্রিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। ফলে জ্বালানি তেলের দাম একযোগে লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন, শিল্পের উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বেড়ে জনজীবনে সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর এ সিদ্ধান্ত নতুন করে বোঝা চাপাবে।

তিনি বলেন, সরকার আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির যুক্তি দেখালেও জনগণের ওপর এর পুরো ভার চাপিয়ে দেওয়া কোনো টেকসই সমাধান হতে পারে না। জ্বালানি মূল্য নির্ধারণে স্বচ্ছতা, বিপিসির আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এবং রাষ্ট্রের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাপনা জনগণের সামনে স্পষ্ট করা জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনা না করে এভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনস্বার্থের পরিপন্থী। সরকারকে অবিলম্বে বর্ধিত মূল্য পুনর্বিবেচনা করতে হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনের ওপর এর বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি জনগণের পাশে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  অ্যাবি চোই হত্যা মামলায় আদালতে উঠে এলো ভয়াবহ বর্ণনা
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে—বাংলাদেশ হিউম্যান রাইটস

সময়: ১০:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মূল্যবৃদ্ধিতে উদ্বেগ ও প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি করে সরকার জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে—এমন অভিযোগ করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস, যুক্তরাষ্ট্রের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন। আইবিএননিউজ, এনওয়াইবিডিনিউজ ও বাপসনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি তেল পরিবহন, কৃষি, শিল্প ও সামগ্রিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। ফলে জ্বালানি তেলের দাম একযোগে লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন, শিল্পের উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বেড়ে জনজীবনে সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর এ সিদ্ধান্ত নতুন করে বোঝা চাপাবে।

তিনি বলেন, সরকার আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির যুক্তি দেখালেও জনগণের ওপর এর পুরো ভার চাপিয়ে দেওয়া কোনো টেকসই সমাধান হতে পারে না। জ্বালানি মূল্য নির্ধারণে স্বচ্ছতা, বিপিসির আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এবং রাষ্ট্রের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাপনা জনগণের সামনে স্পষ্ট করা জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনা না করে এভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনস্বার্থের পরিপন্থী। সরকারকে অবিলম্বে বর্ধিত মূল্য পুনর্বিবেচনা করতে হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনের ওপর এর বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি জনগণের পাশে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  হরমুজে ট্যাংকারে প্রজেক্টাইল হামলা, আহত ১১ ভারতীয় নাবিক