Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প

  • Reporter Name
  • সময়: ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৯ Time View

আমার জীবনের গল্পটা হয়তো অন্য অনেকের মতো নয়।

ছোটবেলায় যখন অন্যরা বই-খাতা নিয়ে স্কুলে যেত, তখন আমার জীবনের সঙ্গে পরিচয় হয়েছিল ক্ষুধার। অভাব আমাকে খুব অল্প বয়সেই বুঝিয়ে দিয়েছিল—জীবনে শুধু স্বপ্ন দেখলেই হয় না, অনেক সময় বেঁচে থাকার জন্য স্বপ্নের আগেও পেটের ক্ষুধা মেটাতে হয়।

আমি কখনো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই ঠিকমতো পড়তে পারিনি। বার্ষিক পরীক্ষাও দিতে পারিনি। কারণ তখন পড়াশোনার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল জীবিকার প্রয়োজন।

ক্ষুধার তাড়নায় আমাকে কাজ খুঁজতে হয়েছে।

কখনো মানুষের ফেলে দেওয়া অবশিষ্ট খাবারের জন্য অপেক্ষা করেছি। সেই ফেলে দেওয়া খাবার দিয়েই বহুদিন পেটের ক্ষুধা নিবারণ করেছি।

আজ এই কথাগুলো বলতে লজ্জা লাগে না।

কারণ এগুলো আমার পরাজয়ের গল্প নয়—এগুলো আমার বেঁচে থাকার ইতিহাস।

জীবনের শুরুতেই কাঠমিস্ত্রির কাজ করেছি। কাঠের এন্ডা টেনেছি দিনের পর দিন। ভারী কাঠ টানতে টানতে হাতে ফোসকা পড়েছে, চামড়া উঠে গেছে। কিন্তু ক্ষুধার কাছে সেই ব্যথা ছিল খুবই ছোট।

এরপর রাজমিস্ত্রির কাজ করেছি।

ইট, বালু, সিমেন্ট আর কুন্নি-বেলচা হয়ে উঠেছিল আমার নিত্যদিনের সঙ্গী। সারাদিন পরিশ্রম করে শরীর যখন অবসন্ন হয়ে পড়ত, তখনও কাজ থামানোর সুযোগ ছিল না। কখনো হাতে আঘাত লেগেছে, রক্ত ঝরেছে—তবুও পরদিন আবার কাজে ফিরেছি।

তারপর রিকশা-ভ্যানের মিস্ত্রির কাজ।

হাতুড়ির আঘাতে আঙুল থেঁতলে গেছে। রক্ত ঝরেছে। চোখ দিয়ে অশ্রু নেমেছে। কিন্তু সেই অশ্রু মুছে আবার হাতুড়ি ধরেছি।

কারণ আমাকে থামার সুযোগ দেয়নি জীবন।

এরপর হোটেলে কাজ করেছি।

কখনো বয় হিসেবে টেবিল পরিষ্কার করেছি, কখনো কারিগর হিসেবে মিষ্টি-মণ্ডা বানিয়েছি। আগুনের তাপে হাত ঝলসে গেছে। গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছি। কাস্টমারের চোখ রাঙানি, দুর্ব্যবহার—সবই সহ্য করেছি।

তারপর সেলসম্যানের জীবন।

মহাজনের হুকুম মেনে চলতে হয়েছে। নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারলে শুনতে হয়েছে নানা কথা। অনেকবার অপমানিত হয়েছি। অনেক কথা মুখ বুজে সহ্য করেছি।

আরও পড়ুনঃ  বিএনপি নেতাদের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ

এরপর গার্মেন্টস শ্রমিকের জীবন।

দিনের পর দিন ১০ থেকে ১২ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করেছি। বসার সুযোগ ছিল না। দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের পাতায় রস জমে যেত। রাতে পায়ের ব্যথায় কাতর হয়ে থাকতে হয়েছে।

সামান্য ভুলের জন্য শুনেছি অকথ্য ভাষায় গালিগালাজ।

তবুও পরদিন আবার কাজে দাঁড়িয়েছি।

কারণ জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছিল—

কাঁদা যাবে, কিন্তু থেমে থাকা যাবে না।

এভাবেই এক কাজ থেকে আরেক কাজ, এক অভিজ্ঞতা থেকে আরেক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার জীবন এগিয়ে যেতে থাকে।

একসময় সংবাদকর্মীর জীবনে প্রবেশ করি।

এই পেশাটাও আমাকে কম কিছু শেখায়নি।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মানুষের নানা রূপ দেখেছি। কারও প্রশংসা পেয়েছি, আবার কারও স্বার্থে আঘাত লাগলে শুনেছি নানা অপবাদ।

কেউ বলেছে দালাল।

কেউ বলেছে চামচা।

কেউ বলেছে চাঁদাবাজ।

কেউ আবার নানা রঙের সাংবাদিকতার তকমা দিয়েছে।

আমি সব শুনেছি।

কারণ আমি জানতাম, সত্য তুলে ধরার পথে প্রশংসার পাশাপাশি সমালোচনাও থাকবে।

তবুও সংবাদকর্মী হিসেবে পথ চলেছি।

জীবনের এই দীর্ঘ পথ আমাকে শুধু কাজই শেখায়নি—মানুষ চিনিয়েছে। শিখিয়েছে সম্মান কী, অপমান কী, অভাব কী, শ্রম কী এবং নিজের পায়ে দাঁড়িয়ে থাকার অর্থ কী।

ছোটবেলায় যে ছেলে বইয়ের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, সে পরে আবার শিক্ষার পথে ফেরার চেষ্টা করেছে।

জীবনের নানা ব্যস্ততা, অভাব আর প্রতিকূলতার মধ্যেও একের পর এক সনদ অর্জন করেছি।

হয়তো আমার অর্জনের তালিকা অনেকের কাছে খুব বড় নয়।

হয়তো জীবনের হিসাবের খাতায় এখনো কাঙ্ক্ষিত ফলাফল শূন্য।

কিন্তু আমার কাছে প্রতিটি সনদের পেছনে লুকিয়ে আছে অসংখ্য রাতের কষ্ট, দিনের পর দিন শ্রম এবং না-হারা একটি মানুষের গল্প।

আজ যখন পেছনে ফিরে তাকাই, তখন দেখি—

আমি কাঠ টেনেছি।

ইট টেনেছি।

বালু টেনেছি।

হাতুড়ি চালিয়েছি।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী

হোটেলে কাজ করেছি।

মিষ্টি বানিয়েছি।

সেলসম্যানের চাকরি করেছি।

গার্মেন্টসে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছি।

তারপর সংবাদকর্মী হিসেবে মানুষের কথা বলেছি।

প্রতিটি পেশা আমার জীবনের একটি করে অধ্যায়।

কোনোটিই আমার কাছে ছোট নয়।

কারণ প্রতিটি কাজ আমাকে আজকের আমি হতে সাহায্য করেছে।

আমি জানি না, আমার জীবনের শেষ অধ্যায়ে কী লেখা আছে।

আমি এটাও জানি না, কতদূর যেতে পারব।

শুধু জানি—

যে মানুষ মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থেকেও স্বপ্ন দেখতে পারে,

যে মানুষ রক্তাক্ত আঙুল নিয়েও হাতুড়ি ধরতে পারে,

যে মানুষ অপমান শুনেও পরদিন কাজে যেতে পারে,

যে মানুষ শিক্ষাজীবনে পিছিয়ে পড়েও আবার বই হাতে নিতে পারে—

সে মানুষ সহজে হার মানে না।

আমিও হার মানিনি।

জীবন আমাকে বহুবার ভেঙেছে, কিন্তু শেষ করে দিতে পারেনি।

দুঃখ এসেছে।

কষ্ট এসেছে।

অপমান এসেছে।

ব্যর্থতা এসেছে।

চোখে পানি এসেছে।

আবার হাসিও এসেছে।

আজও আমার পথ শেষ হয়নি।

আমি এখনো পথের মানুষ।

এখনো স্বপ্ন দেখি।

এখনো নতুন কিছু অর্জনের চেষ্টা করি।

হয়তো আমার সাফল্য আসতে একটু সময় লাগছে।

তবুও আমি ক্লান্ত নই।

কারণ আমি জানি—

আমার জীবন কোনো শর্টকাটের গল্প নয়।

এটি ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প।

এটি অপমান থেকে আত্মমর্যাদায় পৌঁছানোর গল্প।

এটি বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর গল্প।

এটি আমার জীবনযুদ্ধ।

আর এই যুদ্ধ এখনো শেষ হয়নি।

তবুও আমি ক্লান্ত নই—

সফলতা দেখব বলে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ক্ষুধা থেকে স্বপ্নে পৌঁছানোর গল্প

সময়: ০৭:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আমার জীবনের গল্পটা হয়তো অন্য অনেকের মতো নয়।

ছোটবেলায় যখন অন্যরা বই-খাতা নিয়ে স্কুলে যেত, তখন আমার জীবনের সঙ্গে পরিচয় হয়েছিল ক্ষুধার। অভাব আমাকে খুব অল্প বয়সেই বুঝিয়ে দিয়েছিল—জীবনে শুধু স্বপ্ন দেখলেই হয় না, অনেক সময় বেঁচে থাকার জন্য স্বপ্নের আগেও পেটের ক্ষুধা মেটাতে হয়।

আমি কখনো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই ঠিকমতো পড়তে পারিনি। বার্ষিক পরীক্ষাও দিতে পারিনি। কারণ তখন পড়াশোনার চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল জীবিকার প্রয়োজন।

ক্ষুধার তাড়নায় আমাকে কাজ খুঁজতে হয়েছে।

কখনো মানুষের ফেলে দেওয়া অবশিষ্ট খাবারের জন্য অপেক্ষা করেছি। সেই ফেলে দেওয়া খাবার দিয়েই বহুদিন পেটের ক্ষুধা নিবারণ করেছি।

আজ এই কথাগুলো বলতে লজ্জা লাগে না।

কারণ এগুলো আমার পরাজয়ের গল্প নয়—এগুলো আমার বেঁচে থাকার ইতিহাস।

জীবনের শুরুতেই কাঠমিস্ত্রির কাজ করেছি। কাঠের এন্ডা টেনেছি দিনের পর দিন। ভারী কাঠ টানতে টানতে হাতে ফোসকা পড়েছে, চামড়া উঠে গেছে। কিন্তু ক্ষুধার কাছে সেই ব্যথা ছিল খুবই ছোট।

এরপর রাজমিস্ত্রির কাজ করেছি।

ইট, বালু, সিমেন্ট আর কুন্নি-বেলচা হয়ে উঠেছিল আমার নিত্যদিনের সঙ্গী। সারাদিন পরিশ্রম করে শরীর যখন অবসন্ন হয়ে পড়ত, তখনও কাজ থামানোর সুযোগ ছিল না। কখনো হাতে আঘাত লেগেছে, রক্ত ঝরেছে—তবুও পরদিন আবার কাজে ফিরেছি।

তারপর রিকশা-ভ্যানের মিস্ত্রির কাজ।

হাতুড়ির আঘাতে আঙুল থেঁতলে গেছে। রক্ত ঝরেছে। চোখ দিয়ে অশ্রু নেমেছে। কিন্তু সেই অশ্রু মুছে আবার হাতুড়ি ধরেছি।

কারণ আমাকে থামার সুযোগ দেয়নি জীবন।

এরপর হোটেলে কাজ করেছি।

কখনো বয় হিসেবে টেবিল পরিষ্কার করেছি, কখনো কারিগর হিসেবে মিষ্টি-মণ্ডা বানিয়েছি। আগুনের তাপে হাত ঝলসে গেছে। গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছি। কাস্টমারের চোখ রাঙানি, দুর্ব্যবহার—সবই সহ্য করেছি।

তারপর সেলসম্যানের জীবন।

মহাজনের হুকুম মেনে চলতে হয়েছে। নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারলে শুনতে হয়েছে নানা কথা। অনেকবার অপমানিত হয়েছি। অনেক কথা মুখ বুজে সহ্য করেছি।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ

এরপর গার্মেন্টস শ্রমিকের জীবন।

দিনের পর দিন ১০ থেকে ১২ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করেছি। বসার সুযোগ ছিল না। দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের পাতায় রস জমে যেত। রাতে পায়ের ব্যথায় কাতর হয়ে থাকতে হয়েছে।

সামান্য ভুলের জন্য শুনেছি অকথ্য ভাষায় গালিগালাজ।

তবুও পরদিন আবার কাজে দাঁড়িয়েছি।

কারণ জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছিল—

কাঁদা যাবে, কিন্তু থেমে থাকা যাবে না।

এভাবেই এক কাজ থেকে আরেক কাজ, এক অভিজ্ঞতা থেকে আরেক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার জীবন এগিয়ে যেতে থাকে।

একসময় সংবাদকর্মীর জীবনে প্রবেশ করি।

এই পেশাটাও আমাকে কম কিছু শেখায়নি।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মানুষের নানা রূপ দেখেছি। কারও প্রশংসা পেয়েছি, আবার কারও স্বার্থে আঘাত লাগলে শুনেছি নানা অপবাদ।

কেউ বলেছে দালাল।

কেউ বলেছে চামচা।

কেউ বলেছে চাঁদাবাজ।

কেউ আবার নানা রঙের সাংবাদিকতার তকমা দিয়েছে।

আমি সব শুনেছি।

কারণ আমি জানতাম, সত্য তুলে ধরার পথে প্রশংসার পাশাপাশি সমালোচনাও থাকবে।

তবুও সংবাদকর্মী হিসেবে পথ চলেছি।

জীবনের এই দীর্ঘ পথ আমাকে শুধু কাজই শেখায়নি—মানুষ চিনিয়েছে। শিখিয়েছে সম্মান কী, অপমান কী, অভাব কী, শ্রম কী এবং নিজের পায়ে দাঁড়িয়ে থাকার অর্থ কী।

ছোটবেলায় যে ছেলে বইয়ের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, সে পরে আবার শিক্ষার পথে ফেরার চেষ্টা করেছে।

জীবনের নানা ব্যস্ততা, অভাব আর প্রতিকূলতার মধ্যেও একের পর এক সনদ অর্জন করেছি।

হয়তো আমার অর্জনের তালিকা অনেকের কাছে খুব বড় নয়।

হয়তো জীবনের হিসাবের খাতায় এখনো কাঙ্ক্ষিত ফলাফল শূন্য।

কিন্তু আমার কাছে প্রতিটি সনদের পেছনে লুকিয়ে আছে অসংখ্য রাতের কষ্ট, দিনের পর দিন শ্রম এবং না-হারা একটি মানুষের গল্প।

আজ যখন পেছনে ফিরে তাকাই, তখন দেখি—

আমি কাঠ টেনেছি।

ইট টেনেছি।

বালু টেনেছি।

হাতুড়ি চালিয়েছি।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম