সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর থানা পুলিশ সার্বক্ষণিক উপস্থিত ছিল।
অভিভাবক সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চূড়ান্ত ফলাফলে নির্বাচিত ৪ জন হলেন—মো. আব্দুর নূর ১৮৬ ভোট, মো. আজিজুল হক ১৭২ ভোট, মো. ইয়ার হোসেন ১৭১ ভোট এবং মো. জয়নুদ্দীন মজুমদার ১৫৭ ভোট।
এছাড়া মো. ইসমাইল উদ্দিন ১৫১ ভোট এবং মো. মঞ্জুরুল হক ১৪২ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিদর্শনে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুল সাত্তার মিয়া, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. হজরত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ অভিভাবক ও এলাকাবাসী।
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেন বলেন, সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং নবনির্বাচিতদের অভিনন্দন জানান।
সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবদল সভাপতি মো. হজরত আলী বলেন, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর নির্বাচনে এলাকাবাসী আনন্দিত।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিতরা। তারা ভোট দিয়ে নির্বাচিত করায় সকল অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বলেন, “সুন্দর পরিবেশে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
নবনির্বাচিত সকল সদস্যকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
Reporter Name 
























