Dhaka ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা নূরনগর প্রেসক্লাবের উপদেষ্টা আশরাফুল আফসারের শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা গাজীপুরে অপহরণ মামলায় তিন আসামি আটক, ভিকটিমের ছিনিয়ে নেওয়া আইফোন উদ্ধার ধর্মপাশায় দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা ব্যর্থতা পেরিয়ে সাফল্য, ১৮তম বিজেএসে সহকারী জজ হলেন পাইকগাছার আব্দুল্লাহ কক্সবাজারের উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামালগঞ্জে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের বিকল্প জীবিকা ও কৃষি উপকরণ সহায়তার লক্ষ্যে এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালগঞ্জ উপজেলার ৩ নম্বর ফেনারবাক ইউনিয়নের ১৯০টি ক্ষতিগ্রস্ত পরিবার এবং ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ১৩০ জন উপকারভোগীর মাঝে পরিবারপ্রতি ১০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এই আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বিকল্প জীবিকা সৃষ্টি এবং কৃষি কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ ডেনসিল পুডুয়ং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা হুমায়ূন কবির।

এ সময় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মিয়া, ইউপি সদস্য মো. মোশারফ হোসেনসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি ELSRP প্রকল্পের সকল মাঠ সহায়কও অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের সহায়তা করেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে জরুরি সহায়তার পাশাপাশি টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কৃষি ও বিকল্প আয়ের কার্যক্রম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম
Tag :
জনপ্রিয় নিউজ

ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ

জামালগঞ্জে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

সময়: ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের বিকল্প জীবিকা ও কৃষি উপকরণ সহায়তার লক্ষ্যে এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালগঞ্জ উপজেলার ৩ নম্বর ফেনারবাক ইউনিয়নের ১৯০টি ক্ষতিগ্রস্ত পরিবার এবং ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ১৩০ জন উপকারভোগীর মাঝে পরিবারপ্রতি ১০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এই আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বিকল্প জীবিকা সৃষ্টি এবং কৃষি কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ ডেনসিল পুডুয়ং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা হুমায়ূন কবির।

এ সময় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মিয়া, ইউপি সদস্য মো. মোশারফ হোসেনসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি ELSRP প্রকল্পের সকল মাঠ সহায়কও অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের সহায়তা করেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে জরুরি সহায়তার পাশাপাশি টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কৃষি ও বিকল্প আয়ের কার্যক্রম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে