Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

  • Reporter Name
  • সময়: ০৭:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ Time View

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে দৃশ্যমান পুলিশি উপস্থিতি ও টহল জোরদারসহ অপরাধ প্রতিরোধে কার্যকর ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে আরএমপির বিভিন্ন ফাঁড়ি ও পুলিশ বক্সের ইনচার্জদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

সভায় ফাঁড়ি ও পুলিশ বক্সের আওতাধীন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দৃশ্যমান পুলিশি উপস্থিতি বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠপর্যায়ের বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ কমিশনার বলেন, ফাঁড়ি ও পুলিশ বক্সে দায়িত্ব পালনকারী সদস্যদের জনগণের আরও কাছাকাছি থেকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বাধীন এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা দিতে হবে। প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি দায়িত্বাধীন এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি টহল জোরদার, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

একই সঙ্গে স্থানীয় জনগণ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়িয়ে অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হকার ও দোকানদারদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ফাঁড়ি ও পুলিশ বক্সের ইনচার্জদের নিজ নিজ দায়িত্বাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও সক্রিয়, দৃশ্যমান ও জনবান্ধব ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

সময়: ০৭:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে দৃশ্যমান পুলিশি উপস্থিতি ও টহল জোরদারসহ অপরাধ প্রতিরোধে কার্যকর ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে আরএমপির বিভিন্ন ফাঁড়ি ও পুলিশ বক্সের ইনচার্জদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

সভায় ফাঁড়ি ও পুলিশ বক্সের আওতাধীন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দৃশ্যমান পুলিশি উপস্থিতি বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠপর্যায়ের বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পুলিশ কমিশনার বলেন, ফাঁড়ি ও পুলিশ বক্সে দায়িত্ব পালনকারী সদস্যদের জনগণের আরও কাছাকাছি থেকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বাধীন এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা দিতে হবে। প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি দায়িত্বাধীন এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি টহল জোরদার, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

একই সঙ্গে স্থানীয় জনগণ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়িয়ে অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হকার ও দোকানদারদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন