Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পুটিয়া ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ এনামুর রহমান ভূঁইয়া। এছাড়া পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা আক্তার শাহাজাদী, মালেকা বেগম, মোঃ হান্নান মিয়া, মাহাবুব মিয়া, এরশাদ মিয়া, আবুল বাশার খান, মোঃ রুমান পাঠান ও মোঃ রতন মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিসাব সহকারী আব্দুর রহিম এবং উদ্যোক্তা মোঃ সালাউদ্দিন সরকার।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। প্রতিটি স্কুল থেকে ১৫ জন শিক্ষার্থীর মধ্যে এসব চারা বিতরণ করা হয়। এছাড়া হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে বিভিন্ন নির্মাণাধীন উন্নয়নকাজের উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনজুর এলাহী বলেন, “পুটিয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন। শিবপুর থানার ভিতরে এই ইউনিয়নকে রাজা বলা হয়। রাজস্বের দিক দিয়েও পুটিয়া ইউনিয়ন অনেক বেশি উন্নত। জনসাধারণও অনেক বেশি পুটিয়া ইউনিয়নে বসবাস করেন।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক নির্মূল করতে হলে সকলের সহযোগিতা চাই। একজনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী

তিনি আরও বলেন, “কারো ছেলে যদি নেশা করে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাকে ভালো করতে হলে যত টাকা লাগবে, তার অর্ধেক টাকা আমি দেব। তবুও তাকে নেশামুক্ত করতে হবে। আপনারা সহযোগিতা করলে পুটিয়া ইউনিয়ন নেশামুক্ত মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

সভাপতির বক্তব্যে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মানুষের ভিতরে যে সংকীর্ণতা থাকে, তা দূর করে।”

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নীতি-নৈতিকতার শিক্ষা দিতে হবে। শুধু শিক্ষিত হলেই চলবে না, ভালো মানুষ হতে হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ০৭:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। পুটিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন পুটিয়া ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ এনামুর রহমান ভূঁইয়া। এছাড়া পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফাতেমা আক্তার শাহাজাদী, মালেকা বেগম, মোঃ হান্নান মিয়া, মাহাবুব মিয়া, এরশাদ মিয়া, আবুল বাশার খান, মোঃ রুমান পাঠান ও মোঃ রতন মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিসাব সহকারী আব্দুর রহিম এবং উদ্যোক্তা মোঃ সালাউদ্দিন সরকার।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। প্রতিটি স্কুল থেকে ১৫ জন শিক্ষার্থীর মধ্যে এসব চারা বিতরণ করা হয়। এছাড়া হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে বিভিন্ন নির্মাণাধীন উন্নয়নকাজের উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনজুর এলাহী বলেন, “পুটিয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন। শিবপুর থানার ভিতরে এই ইউনিয়নকে রাজা বলা হয়। রাজস্বের দিক দিয়েও পুটিয়া ইউনিয়ন অনেক বেশি উন্নত। জনসাধারণও অনেক বেশি পুটিয়া ইউনিয়নে বসবাস করেন।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। একই সঙ্গে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক নির্মূল করতে হলে সকলের সহযোগিতা চাই। একজনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক