Dhaka ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই ও শিক্ষাসামগ্রী বিতরণ হরিণাকুন্ডুতে এসআরবি-৬, সিপিসি-২-এর অভিযান ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ডেঙ্গু আক্রান্ত অপরূপ টিভির চেয়ারম্যানের ছেলে, সবার কাছে দোয়া চাইল পরিবার স্ত্রীকে উত্ত্যক্তের জেরে বিরোধ, মুখ বেঁধে যুবককে মারধরের অভিযোগ রাজশাহীতে সোনার বারসহ গ্রেপ্তার ২ মারণাস্ত্র নয়, যুক্তি-তর্ক ও কূটনীতি হোক বিশ্বশান্তির হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্ব ও সমন্বয়ের নির্দেশনা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) :

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি মৌসুমে শিমের বাম্পার ফলনে আশার আলো দেখছেন স্থানীয় চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি অফিসের সঠিক দিকনির্দেশনায় ক্ষেতে শিমের ফলন হয়েছে চমৎকার। বাজারদর ভালো থাকায় বিগত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাভের স্বপ্ন দেখছেন এ অঞ্চলের সবজি চাষিরা।

উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের মৃত শেখ আকবার আলীর ছেলে সফল শিমচাষি শেখ মাহাবুর রহমান জানান, “আমি এবার এক বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে শিমের আবাদ করেছি। শুরুতে আবহাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সঠিক পরিচর্যা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ফলন খুব ভালো হয়েছে। বাজারে শিমের চাহিদাও বেশ ভালো। আশা করছি, খরচের তুলনায় দ্বিগুণ লাভ করতে পারব।”

স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারাও সার্বক্ষণিক মাঠ পর্যায়ে তদারকি করছেন বলে জানা গেছে। খর্নিয়া ইউনিয়নের টিপনা ফ্লাটের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নাহার বলেন, “টিপনা গ্রামসহ পুরো খর্নিয়া ইউনিয়নে এবার বিষমুক্ত ও গুণগত মানের শিম উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। পোকা দমনে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমোন ফাঁদ ব্যবহারে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে।”

ডুমুরিয়া উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) আলি হাসান জানান, “শিমের রোগবালাই প্রতিরোধে কৃষকদের আগাম সচেতন করা হয়েছিল। রোগের আক্রমণ না থাকায় এবং সময়মতো সুষম সার ব্যবহারের ফলে ফলন প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।”

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সার্বিক মনিটরিং সম্পর্কে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা বলেন, “ডুমুরিয়া অঞ্চলটি সবজি উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের শিম চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ডুমুরিয়ার শিম এখন ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।”

কৃষি অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ডুমুরিয়ার এই ফলনে সন্তোষ প্রকাশ করেছেন। জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, “খুলনা অঞ্চলে বাণিজ্যিক সবজি চাষে ডুমুরিয়া মডেল হিসেবে কাজ করছে। আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও সঠিক মূল্য প্রাপ্তিতে সব ধরনের সহযোগিতা প্রদান করছি। চলতি মৌসুমে শিমচাষিদের এই সাফল্য অন্যান্য কৃষকদেরও আধুনিক সবজি চাষে উদ্বুদ্ধ করবে।”

আরও পড়ুনঃ  নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বর্তমানে ডুমুরিয়ার পাইকারি হাটগুলোতে প্রতিদিন ভোর থেকেই ব্যস্ততা বাড়ছে। ভালো দাম ও বাম্পার ফলন পাওয়ায় এলাকার শিমচাষিদের মুখে এখন হাসির ঝিলিক।

Tag :
জনপ্রিয় নিউজ

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম

ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে

সময়: ০৭:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) :

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি মৌসুমে শিমের বাম্পার ফলনে আশার আলো দেখছেন স্থানীয় চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি অফিসের সঠিক দিকনির্দেশনায় ক্ষেতে শিমের ফলন হয়েছে চমৎকার। বাজারদর ভালো থাকায় বিগত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাভের স্বপ্ন দেখছেন এ অঞ্চলের সবজি চাষিরা।

উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের মৃত শেখ আকবার আলীর ছেলে সফল শিমচাষি শেখ মাহাবুর রহমান জানান, “আমি এবার এক বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে শিমের আবাদ করেছি। শুরুতে আবহাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সঠিক পরিচর্যা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ফলন খুব ভালো হয়েছে। বাজারে শিমের চাহিদাও বেশ ভালো। আশা করছি, খরচের তুলনায় দ্বিগুণ লাভ করতে পারব।”

স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারাও সার্বক্ষণিক মাঠ পর্যায়ে তদারকি করছেন বলে জানা গেছে। খর্নিয়া ইউনিয়নের টিপনা ফ্লাটের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নাহার বলেন, “টিপনা গ্রামসহ পুরো খর্নিয়া ইউনিয়নে এবার বিষমুক্ত ও গুণগত মানের শিম উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। পোকা দমনে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমোন ফাঁদ ব্যবহারে মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে।”

ডুমুরিয়া উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) আলি হাসান জানান, “শিমের রোগবালাই প্রতিরোধে কৃষকদের আগাম সচেতন করা হয়েছিল। রোগের আক্রমণ না থাকায় এবং সময়মতো সুষম সার ব্যবহারের ফলে ফলন প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।”

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সার্বিক মনিটরিং সম্পর্কে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা বলেন, “ডুমুরিয়া অঞ্চলটি সবজি উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের শিম চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ডুমুরিয়ার শিম এখন ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।”

কৃষি অধিদপ্তরের জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ডুমুরিয়ার এই ফলনে সন্তোষ প্রকাশ করেছেন। জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, “খুলনা অঞ্চলে বাণিজ্যিক সবজি চাষে ডুমুরিয়া মডেল হিসেবে কাজ করছে। আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও সঠিক মূল্য প্রাপ্তিতে সব ধরনের সহযোগিতা প্রদান করছি। চলতি মৌসুমে শিমচাষিদের এই সাফল্য অন্যান্য কৃষকদেরও আধুনিক সবজি চাষে উদ্বুদ্ধ করবে।”

আরও পড়ুনঃ  তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা