Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার তাগিদ

  • Reporter Name
  • সময়: ১০:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা): কুমিল্লার বুড়িচংয়ে ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ এবং আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন এলাকায় ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং এসব অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নজরদারি এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেঃ হুমায়ুন কবির বাবুল, যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, পল্লী বিদ্যুতের এজিএম মো. আশ্রাফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাখাওয়াত আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবু ইউসুফ, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

এছাড়া গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা প্রকৌশলী মেঃ ওয়ালী উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফুয়াদ, দুর্গাপূজা উদযাপন কমিটির বিরাজ ভট্টাচার্য, শম্ভু চৌধুরী, সমর মিত্র, মধুসূদন বিশ্বাস, সজল মিত্র এবং পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান

সভায় কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজাকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার তাগিদ

সময়: ১০:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬