Dhaka ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সম্প্রীতির বান্দরবান ফুটবলের ফাইনালে সদর উপজেলা কালিয়াকৈরে দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত ধর্মপাশায় জলমহালের ইজারাদারদের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা বাংলাদেশ সোসাইটি নির্বাচন: মাঈন উদ্দিন নটুর মতবিনিময় সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ, তিন বোনের স্ট্যাম্পে টিপসই নেওয়ার দাবি পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন বীরগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ সেন্ট মার্টিনের কাছে ডুবতে থাকা বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সানজানা চৌধুরী অরিন

  • Reporter Name
  • সময়: ০৭:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১২ Time View

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ

সিলেট মহানগরীর বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. শামসুল আলম চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ) ও প্রফেসর ডা. সুলতানা বেগম মুন্নি (শিশু বিশেষজ্ঞ) দম্পতির দ্বিতীয় মেয়ে সানজানা চৌধুরী অরিন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল এপিডেমিওলজি ও মেডিকেল স্ট্যাটিস্টিকসে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

তিন বছরের মধ্যে পিএইচডি সম্পন্ন করার পাশাপাশি তিনি চূড়ান্ত ভাইভা পরীক্ষায় কোনো সংশোধনী ছাড়াই উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, তাঁর জমা দেওয়া ডক্টরাল থিসিসটি কোনো পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন ছাড়াই পরীক্ষকরা গ্রহণ করেছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ে ২৬ হাজারের বেশি পিএইচডি প্রার্থীর তথ্য নিয়ে DiscoverPhD-এর এক বিশ্লেষণ অনুযায়ী, সফল পিএইচডি প্রার্থীদের মধ্যে প্রায় ৫ শতাংশ কোনো সংশোধনী ছাড়াই ভাইভায় উত্তীর্ণ হন। সেই হিসেবে কোনো সংশোধনী ছাড়াই পিএইচডি ভাইভা পাস করা একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হয়।

ছোটবেলা থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং সেখান থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের স্বপ্ন ছিল সানজানা চৌধুরী অরিনের। পিএইচডি যাত্রায় সার্বক্ষণিক সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য তিনি মহান আল্লাহ ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে তাঁর স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

সম্প্রীতির বান্দরবান ফুটবলের ফাইনালে সদর উপজেলা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সানজানা চৌধুরী অরিন

সময়: ০৭:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ

সিলেট মহানগরীর বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. শামসুল আলম চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ) ও প্রফেসর ডা. সুলতানা বেগম মুন্নি (শিশু বিশেষজ্ঞ) দম্পতির দ্বিতীয় মেয়ে সানজানা চৌধুরী অরিন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল এপিডেমিওলজি ও মেডিকেল স্ট্যাটিস্টিকসে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

তিন বছরের মধ্যে পিএইচডি সম্পন্ন করার পাশাপাশি তিনি চূড়ান্ত ভাইভা পরীক্ষায় কোনো সংশোধনী ছাড়াই উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, তাঁর জমা দেওয়া ডক্টরাল থিসিসটি কোনো পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন ছাড়াই পরীক্ষকরা গ্রহণ করেছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ে ২৬ হাজারের বেশি পিএইচডি প্রার্থীর তথ্য নিয়ে DiscoverPhD-এর এক বিশ্লেষণ অনুযায়ী, সফল পিএইচডি প্রার্থীদের মধ্যে প্রায় ৫ শতাংশ কোনো সংশোধনী ছাড়াই ভাইভায় উত্তীর্ণ হন। সেই হিসেবে কোনো সংশোধনী ছাড়াই পিএইচডি ভাইভা পাস করা একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হয়।

ছোটবেলা থেকেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং সেখান থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের স্বপ্ন ছিল সানজানা চৌধুরী অরিনের। পিএইচডি যাত্রায় সার্বক্ষণিক সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য তিনি মহান আল্লাহ ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে তাঁর স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে