রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর বুড়িহাট বাজারসংলগ্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপূজা উপলক্ষে তিনি মণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভক্তদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় সাবেক ছাত্র ও যুবনেতা, জেলা বিএনপির উপদেষ্টা এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু) উপস্থিত ছিলেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজা আয়োজনের বিভিন্ন বিষয় সংসদ সদস্যকে অবহিত করেন।
Reporter Name 






















