Dhaka ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’

  • Reporter Name
  • সময়: ০৯:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৮৪ Time View

মুহাম্মদ রকিবুল হাসান রনি, কুমিল্লা


পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণসামগ্রী সরবরাহের লক্ষ্য নিয়ে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC)’।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লার বুধইর চৌমুহনী, অলিপুর রোড, ক্যান্টনমেন্ট এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে প্রতিষ্ঠানটির সফলতা, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অবকাঠামো নির্মাণের গুরুত্ব বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহারকে উৎসাহিত করার পাশাপাশি মজবুত ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখতে চায় কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন।

প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম সোহাগ ও আব্দুল আহাদ। তাঁদের প্রত্যাশা, মানসম্মত পণ্য, নির্ভরযোগ্য সেবা ও সাশ্রয়ী মূল্যের মাধ্যমে স্থানীয় নির্মাণ খাতে একটি আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC) কুমিল্লা সদর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকার বুধইর চৌমুহনী, অলিপুর রোডে অবস্থিত।

পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণে সাশ্রয়ী সমাধান দেওয়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে চায়।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’

সময়: ০৯:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

মুহাম্মদ রকিবুল হাসান রনি, কুমিল্লা


পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণসামগ্রী সরবরাহের লক্ষ্য নিয়ে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন প্রতিষ্ঠান ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC)’।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লার বুধইর চৌমুহনী, অলিপুর রোড, ক্যান্টনমেন্ট এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে প্রতিষ্ঠানটির সফলতা, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অবকাঠামো নির্মাণের গুরুত্ব বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহারকে উৎসাহিত করার পাশাপাশি মজবুত ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখতে চায় কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন।

প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম সোহাগ ও আব্দুল আহাদ। তাঁদের প্রত্যাশা, মানসম্মত পণ্য, নির্ভরযোগ্য সেবা ও সাশ্রয়ী মূল্যের মাধ্যমে স্থানীয় নির্মাণ খাতে একটি আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন (CBC) কুমিল্লা সদর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকার বুধইর চৌমুহনী, অলিপুর রোডে অবস্থিত।

পরিবেশবান্ধব, টেকসই ও মজবুত নির্মাণে সাশ্রয়ী সমাধান দেওয়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে চায়।

আরও পড়ুনঃ  শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল