মোহাম্মাদ হেদায়েতুল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সহযোগীরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও আমির মাওলানা মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন, নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশেদুল ইসলাম খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ও নবীনগর পৌরসভা শাখার আমির শেখ মকবুল হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম আশরাফুল আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীনগর উপজেলা শাখার সভাপতি মাহিনুর রহমান মাহিন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি ও নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মো. সৈয়দ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য মাওলানা ইদ্রিস মিয়া।
এ সময় শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রহিজ মিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও সহযোগীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং সহযোগীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের সহযোগীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
Reporter Name 
























