Dhaka ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

  • Reporter Name
  • সময়: ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৪৭ Time View

 

 

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ব্যবসায়ী ও সমাজসেবক রহমত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শরীফ শওকত ওসমান, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কাইতলা আলিমউদ্দিন জোবেদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম ভূঁইয়া, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বিল্লাল হোসেন ও অভিভাবক সদস্য জয়নাল আবেদীন।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতি রহমত উল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এডহক কমিটি ও শিক্ষক-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুনঃ  অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

নবীনগরে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

সময়: ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

 

 

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ব্যবসায়ী ও সমাজসেবক রহমত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শরীফ শওকত ওসমান, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কাইতলা আলিমউদ্দিন জোবেদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম ভূঁইয়া, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বিল্লাল হোসেন ও অভিভাবক সদস্য জয়নাল আবেদীন।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতি রহমত উল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এডহক কমিটি ও শিক্ষক-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী