Dhaka ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সরিষাবাড়ীতে আ.মু.জা’র তাহরীকে জাদীদের বার্ষিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৭৮ Time View

মতিউর রহমান, সরিষাবাড়ী (জামালপুর)

নিখিল বিশ্ব আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের সরিষাবাড়ী শাখার সহযোগী সংগঠন তাহরীকে জাদীদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সরিষাবাড়ী জামাতের প্রেসিডেন্ট হাফিজুর রহমানের সভাপতিত্বে শুক্রবার সেঙ্গুয়া আহমদীয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা নাযেম ছাইফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্মীয় উর্দু নযম পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহমদীয়া মুসলিম জামাত (আ.মু.জা.) সরিষাবাড়ী শাখার তাহরীকে জাদীদ সেক্রেটারি ডা. মো. মতিউর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে ধর্মীয় জ্ঞান ও আহমদীয়া জামাতের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য দেন জোনাল ইনচার্জ মাওলানা মো. নিজাম উদ্দিন। এ সময় সাবেক মোয়াল্লেম বেলাল উদ্দিন, সরিষাবাড়ী জামাতের মোয়াল্লেম তাহের আহম্মদ ও সাবেক মোয়াল্লেম আসাদুল্লাহসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা জামাত ও তাহরীকে জাদীদের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মানুষের কাছে মসীহে মাউদ (আ.)-এর আহমদীয়াতের দাওয়াত পৌঁছে দিতে করণীয় বিষয়ে আলোচনা করেন।

শুক্রবার বাদ জুমা শুরু হওয়া এ সভা বাদ আসর দেশ, জাতি ও বিশ্বশান্তি কামনায় দোয়ার মাধ্যমে শেষ হয়।

সভায় সরিষাবাড়ী ও পার্শ্ববর্তী এলাকার আহমদীয়া সম্প্রদায়ের মুসল্লি এবং সাংবাদিক জহুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সরিষাবাড়ীতে আ.মু.জা’র তাহরীকে জাদীদের বার্ষিক সভা অনুষ্ঠিত

সময়: ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬