Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন

বয়স মাত্র ৩৮। অথচ এরই মধ্যে ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে ‘বাবা’ হয়ে উঠেছেন সিরাজগঞ্জের সমাজকর্মী মামুন বিশ্বাস। নিজের সামর্থ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতা সংগ্রহ করে যমুনার দুর্গম চরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অভিভাবকহীন ও দরিদ্র মেয়েদের বিয়ের আয়োজন করে আসছেন তিনি।

শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের বাসিন্দা মামুন বিশ্বাস দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অর্থের অভাবে যেসব পরিবার মেয়ের বিয়ে দিতে পারছিল না, তাদের জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অর্থ ও সহযোগিতা সংগ্রহ করে বিয়ের আয়োজন করেন তিনি। এভাবে এখন পর্যন্ত ১৫৬টি মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছেন মামুন। স্থানীয়ভাবে এসব মেয়ের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘বাবা’ হিসেবে।

সাত দিনের ব্যবধানে দুই মেয়ের বিয়ে

সম্প্রতি মাত্র সাত দিনের ব্যবধানে কামারখন্দ উপজেলার দুই অসহায় মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে আবারও আলোচনায় আসেন মামুন।

ঝাঐল ইউনিয়নের তেঘরি গ্রামের আবু তালেব ও সামিদা দম্পতির মেয়ে আতিয়া খাতুনের বিয়ের জন্য ফেসবুকের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকা সহযোগিতা সংগ্রহ করেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর সেই অর্থে আতিয়ার বিয়ের আয়োজন করা হয়।

এর মাত্র ছয় দিন পর, ১ অক্টোবর কামারখন্দের জামতৈল গ্রামের সুচিত্রা রানি দাসের বিয়ের দায়িত্ব নেন মামুন। সুচিত্রার বিয়েতে প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা ব্যয় করা হয়। আর্থিক সংকটের কারণে একাধিকবার বিয়ে ভেঙে যাওয়ার পর মামুনের উদ্যোগেই তার বিয়ের আয়োজন করা হয়।

দুর্গম চর থেকে দেশের বিভিন্ন প্রান্তে

শুধু কামারখন্দ নয়, যমুনার দুর্গম চর চৌহালী, বেলকুচি ও এনায়েতপুরসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মেয়েদের বিয়ের দায়িত্ব পালন করেছেন মামুন বিশ্বাস।

তার উদ্যোগে বিয়ে হওয়া মেয়েরা এখন নতুন সংসার শুরু করেছেন। মামুনও তাদের নিজের মেয়ের মতোই মনে করেন। বিয়ের পরও তাদের খোঁজখবর রাখার চেষ্টা করেন তিনি।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

কৃতিত্ব ফেসবুক বন্ধুদের

নিজের এই মানবিক উদ্যোগ সম্পর্কে মামুন বিশ্বাস বলেন, ১৫৬টি বিয়েসহ তার সব মানবিক ও ভালো কাজের কৃতিত্ব ফেসবুক বন্ধুদের। তিনি শুধু উদ্যোগ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শুধু বিয়ে নয়, স্বাবলম্বী করার উদ্যোগও

জাতীয় তাঁতী সমিতির সাবেক সভাপতি আব্দুস ছামাদ খান বলেন, ইচ্ছা ও আন্তরিকতা থাকলে অসহায় ও অভিভাবকহীন সন্তানদেরও জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজন করা সম্ভব—মামুন বিশ্বাস তা দেখিয়ে দিয়েছেন।

তিনি বলেন, বিয়ের আয়োজনের পাশাপাশি মামুন অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ, খাবার বিতরণ, গবাদিপশু ও দোকান দিয়ে স্বাবলম্বী করার কাজও করছেন। শুধু মানুষের পাশে দাঁড়ানো নয়, নিজ গ্রামে তিনি গড়ে তুলেছেন একটি পাখির অভয়াশ্রমও।

মাত্র ৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের পাশে দাঁড়িয়ে মামুন বিশ্বাস দেখিয়ে দিয়েছেন—রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা, দায়িত্ববোধ আর মানবিকতা দিয়েই একজন মানুষের জীবনে ‘বাবা’র জায়গা করে নেওয়া যায়।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন

সময়: ০৬:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

বয়স মাত্র ৩৮। অথচ এরই মধ্যে ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে ‘বাবা’ হয়ে উঠেছেন সিরাজগঞ্জের সমাজকর্মী মামুন বিশ্বাস। নিজের সামর্থ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতা সংগ্রহ করে যমুনার দুর্গম চরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অভিভাবকহীন ও দরিদ্র মেয়েদের বিয়ের আয়োজন করে আসছেন তিনি।

শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের বাসিন্দা মামুন বিশ্বাস দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অর্থের অভাবে যেসব পরিবার মেয়ের বিয়ে দিতে পারছিল না, তাদের জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অর্থ ও সহযোগিতা সংগ্রহ করে বিয়ের আয়োজন করেন তিনি। এভাবে এখন পর্যন্ত ১৫৬টি মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছেন মামুন। স্থানীয়ভাবে এসব মেয়ের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘বাবা’ হিসেবে।

সাত দিনের ব্যবধানে দুই মেয়ের বিয়ে

সম্প্রতি মাত্র সাত দিনের ব্যবধানে কামারখন্দ উপজেলার দুই অসহায় মেয়ের বিয়ের দায়িত্ব নিয়ে আবারও আলোচনায় আসেন মামুন।

ঝাঐল ইউনিয়নের তেঘরি গ্রামের আবু তালেব ও সামিদা দম্পতির মেয়ে আতিয়া খাতুনের বিয়ের জন্য ফেসবুকের মাধ্যমে প্রায় ৩ লাখ টাকা সহযোগিতা সংগ্রহ করেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর সেই অর্থে আতিয়ার বিয়ের আয়োজন করা হয়।

এর মাত্র ছয় দিন পর, ১ অক্টোবর কামারখন্দের জামতৈল গ্রামের সুচিত্রা রানি দাসের বিয়ের দায়িত্ব নেন মামুন। সুচিত্রার বিয়েতে প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা ব্যয় করা হয়। আর্থিক সংকটের কারণে একাধিকবার বিয়ে ভেঙে যাওয়ার পর মামুনের উদ্যোগেই তার বিয়ের আয়োজন করা হয়।

দুর্গম চর থেকে দেশের বিভিন্ন প্রান্তে

শুধু কামারখন্দ নয়, যমুনার দুর্গম চর চৌহালী, বেলকুচি ও এনায়েতপুরসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মেয়েদের বিয়ের দায়িত্ব পালন করেছেন মামুন বিশ্বাস।

তার উদ্যোগে বিয়ে হওয়া মেয়েরা এখন নতুন সংসার শুরু করেছেন। মামুনও তাদের নিজের মেয়ের মতোই মনে করেন। বিয়ের পরও তাদের খোঁজখবর রাখার চেষ্টা করেন তিনি।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী