Dhaka ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বোনের স্মৃতি ধরে রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

  • Reporter Name
  • সময়: ১০:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪৪ Time View

বোনকে দেওয়া একটি ছোট্ট প্রতিশ্রুতি। সেই কথা রাখতে টানা ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি রেখে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের ৭৫ বছর বয়সী জয়দেব বিশ্বাস। বোন আজ আর বেঁচে নেই, কিন্তু তাঁর স্মৃতি আর ভালোবাসার প্রতীক হয়ে জলপাইয়ের সেই আঁটি আজও মুখে রেখেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিউজ১৮-এর এক প্রতিবেদনে উঠে এসেছে ব্যতিক্রমী এই ঘটনা।

জানা যায়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী। নিজের কোনো আপন বোন না থাকায় ভাইফোঁটার সময় মন খারাপ হতো তাঁর। একদিন নিজের এই কষ্টের কথা প্রতিবেশী ও বাঘাযতীন কলেজের অধ্যাপিকা অগ্নিবীণা দেবীকে জানান তিনি। এরপর অগ্নিবীণাই তাঁকে প্রতিবছর ভাইফোঁটা দেওয়ার দায়িত্ব নেন।

প্রতিবছর ভাইফোঁটার আয়োজনের পাশাপাশি জয়দেবের জন্য নানা পদের খাবার তৈরি করতেন অগ্নিবীণা। আর শেষ পাতে থাকত তাঁর প্রিয় জলপাইয়ের চাটনি।

১৯৯৬ সালের এক ভাইফোঁটার দিনে জলপাইয়ের চাটনি খাওয়ার সময় অগ্নিবীণা মজা করে জয়দেবকে প্রশ্ন করেন, জলপাইয়ের আঁটি কত দিন মুখে রাখতে পারবেন তিনি? উত্তরে জয়দেব প্রতিশ্রুতি দেন, বোন যত দিন না বের করতে বলবেন, তত দিন আঁটিটি মুখেই রাখবেন।

সেই প্রতিশ্রুতি থেকেই শুরু। এরপর কেটে গেছে তিন দশক। পানি পান, খাবার খাওয়া, দাঁত মাজা, এমনকি ঘুমানোর সময়ও মুখে জলপাইয়ের আঁটি রেখেছেন তিনি। শুরুতে এ কারণে জিভে ঘা হয়েছিল, এমনকি রক্তপাতও হয়েছিল। দীর্ঘদিন আঁটি মুখে রাখার ফলে এখন তাঁর কথা বলতেও কিছুটা জড়তা তৈরি হয়েছে।

তবে এই অভ্যাসের পেছনে রয়েছে গভীর আবেগ। ২০১২ সালের ২৪ জানুয়ারি অগ্নিবীণা দেবী মারা যান। বোনকে হারানোর কষ্ট আজও বয়ে বেড়াচ্ছেন জয়দেব।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘বোন তো আজ আর নেই। যতদিন বেঁচে আছি, তার স্মৃতিটুকুই এভাবে আগলে রাখব।’

আরও পড়ুনঃ  গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি

একটি সামান্য জলপাইয়ের আঁটি। অথচ এর সঙ্গে জড়িয়ে রয়েছে ৩০ বছরের ভালোবাসা, স্মৃতি আর বোনকে দেওয়া কথা রাখার এক ব্যতিক্রমী গল্প।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বোনের স্মৃতি ধরে রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

সময়: ১০:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বোনকে দেওয়া একটি ছোট্ট প্রতিশ্রুতি। সেই কথা রাখতে টানা ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি রেখে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের ৭৫ বছর বয়সী জয়দেব বিশ্বাস। বোন আজ আর বেঁচে নেই, কিন্তু তাঁর স্মৃতি আর ভালোবাসার প্রতীক হয়ে জলপাইয়ের সেই আঁটি আজও মুখে রেখেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিউজ১৮-এর এক প্রতিবেদনে উঠে এসেছে ব্যতিক্রমী এই ঘটনা।

জানা যায়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী। নিজের কোনো আপন বোন না থাকায় ভাইফোঁটার সময় মন খারাপ হতো তাঁর। একদিন নিজের এই কষ্টের কথা প্রতিবেশী ও বাঘাযতীন কলেজের অধ্যাপিকা অগ্নিবীণা দেবীকে জানান তিনি। এরপর অগ্নিবীণাই তাঁকে প্রতিবছর ভাইফোঁটা দেওয়ার দায়িত্ব নেন।

প্রতিবছর ভাইফোঁটার আয়োজনের পাশাপাশি জয়দেবের জন্য নানা পদের খাবার তৈরি করতেন অগ্নিবীণা। আর শেষ পাতে থাকত তাঁর প্রিয় জলপাইয়ের চাটনি।

১৯৯৬ সালের এক ভাইফোঁটার দিনে জলপাইয়ের চাটনি খাওয়ার সময় অগ্নিবীণা মজা করে জয়দেবকে প্রশ্ন করেন, জলপাইয়ের আঁটি কত দিন মুখে রাখতে পারবেন তিনি? উত্তরে জয়দেব প্রতিশ্রুতি দেন, বোন যত দিন না বের করতে বলবেন, তত দিন আঁটিটি মুখেই রাখবেন।

সেই প্রতিশ্রুতি থেকেই শুরু। এরপর কেটে গেছে তিন দশক। পানি পান, খাবার খাওয়া, দাঁত মাজা, এমনকি ঘুমানোর সময়ও মুখে জলপাইয়ের আঁটি রেখেছেন তিনি। শুরুতে এ কারণে জিভে ঘা হয়েছিল, এমনকি রক্তপাতও হয়েছিল। দীর্ঘদিন আঁটি মুখে রাখার ফলে এখন তাঁর কথা বলতেও কিছুটা জড়তা তৈরি হয়েছে।

তবে এই অভ্যাসের পেছনে রয়েছে গভীর আবেগ। ২০১২ সালের ২৪ জানুয়ারি অগ্নিবীণা দেবী মারা যান। বোনকে হারানোর কষ্ট আজও বয়ে বেড়াচ্ছেন জয়দেব।

আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘বোন তো আজ আর নেই। যতদিন বেঁচে আছি, তার স্মৃতিটুকুই এভাবে আগলে রাখব।’

আরও পড়ুনঃ  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত