Dhaka ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

  • Reporter Name
  • সময়: ১২:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫২ Time View

দেশের সব অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও সতর্ক করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারী পক্ষের তথ্য অনুযায়ী, সারা দেশে লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের দাবিতে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)-এর পক্ষে একটি রিট দায়ের করা হয়।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনাসহ রুল জারি করেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দেওয়া বিভিন্ন আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে সম্প্রতি অবৈধ ইটভাটাগুলো নতুন করে চালুর চেষ্টা চলছে—এমন তথ্য জানতে পেরে গত সপ্তাহে এইচআরপিবির পক্ষ থেকে একটি সম্পূরক আবেদন দাখিল করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত নতুন করে এ নির্দেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ এবং ইটভাটার মালিকদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ আলী।

আদেশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে আগে দেওয়া আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

সময়: ১২:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দেশের সব অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও সতর্ক করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারী পক্ষের তথ্য অনুযায়ী, সারা দেশে লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের দাবিতে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)-এর পক্ষে একটি রিট দায়ের করা হয়।

ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনাসহ রুল জারি করেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দেওয়া বিভিন্ন আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে সম্প্রতি অবৈধ ইটভাটাগুলো নতুন করে চালুর চেষ্টা চলছে—এমন তথ্য জানতে পেরে গত সপ্তাহে এইচআরপিবির পক্ষ থেকে একটি সম্পূরক আবেদন দাখিল করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত নতুন করে এ নির্দেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ এবং ইটভাটার মালিকদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ আলী।

আদেশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে আগে দেওয়া আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’