Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  হরিণাকুণ্ডু থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন ইন্সপেক্টর মোঃ জুয়েল ইসলাম পানি নিষ্কাশন লাইন স্থাপনে খোঁড়াখুঁড়ি, কাদায় বিপর্যস্ত বাদাঘাট বাজার শ্রীনগরে অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, স্বামীর হাত-পা বাঁধা অবস্থায় গারেজ ব্যবসায়ীর মৃত্যু চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:১৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ Time View

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

“মাঠে কৃষক সাথে মিমপেক্স, চলো এগিয়ে চলো বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে কৃষি ও কৃষকের কল্যাণে সোমবার ২৩নভেম্বার‌ সকাল সাড়ে ১১টায় খুলনার ডুমুরিয়া বাজারের মেসার্স কৃষি ভান্ডারের আয়োজনে এক দিনের ‘রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত ৭০ জন রিটেইলার অংশগ্রহণ করেন।

মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের পরিবেশক মোঃ মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের সেলস প্রমোশন অফিসার হাসিবুল হাসানের (সাকিব) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের সেলস্ ম্যানেজার দিপলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে দিপলুর রহমান বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে থেকে সঠিক পরামর্শ ও মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মিমপেক্স সবসময় কৃষকের স্বার্থ ও ফসলের সুরক্ষার কথা মাথায় রেখে আন্তর্জাতিক মানের বালাইনাশক ও সার বাজারজাত করে আসছে। রিটেইলাররাই হলেন কোম্পানির সাথে প্রান্তিক কৃষকদের সরাসরি সেতুবন্ধন। আপনারা যদি সঠিক রোগ নির্ণয় করে কৃষকদের হাতে সঠিক পণ্য তুলে দেন, তবে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ কাইয়ুম হোসেন, এরিয়া ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ কাইয়ুম হোসেন বলেন, “আধুনিক ও লাভজনক কৃষির জন্য ফসলের রোগবালাই দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ অত্যন্ত জরুরি। আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান আপনারা মাঠপর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দেবেন। মিমপেক্স সবসময় আপনাদের ব্যবসায়িক সমৃদ্ধি ও কৃষকের উন্নয়নে পাশে রয়েছে।”

আরও পড়ুনঃ  বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের

ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন বলেন, “ডুমুরিয়া একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানকার অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। ব্যবসায়িক মুনাফার পাশাপাশি নকল ও ভেজালমুক্ত কৃষি উপকরণ কৃষকদের হাতে পৌঁছে দিয়ে আপনারা কৃষকের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

এরিয়া ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম বলেন, “রিটেইলারদের দক্ষতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই আমাদের এই আয়োজন। আশা করি, আগামী মৌসুমে ডুমুরিয়ার কৃষকরা মিমপেক্সের পণ্যের মাধ্যমে ফসলের বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন।”

সভাপতির বক্তব্যে পরিবেশক মোঃ মনিরুজ্জামান সরদার বলেন, “ডুমুরিয়ার ১৪টি ইউনিয়ন থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসে আজকের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য আমি মেসার্স কৃষি ভান্ডারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সবসময় সততা ও নিষ্ঠার সাথে কৃষকদের সেবা দিয়ে যেতে চাই।”

দিনব্যাপী এই সম্মেলনে ফসলের বিভিন্ন রোগবালাই দমন, আধুনিক বালাই ব্যবস্থাপনা এবং কোম্পানির নতুন পণ্যসমূহ নিয়ে রিটেইলারদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রিটেইলারদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া, খুলনা।

Tag :
জনপ্রিয় নিউজ

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান

ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

সময়: ১২:১৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

“মাঠে কৃষক সাথে মিমপেক্স, চলো এগিয়ে চলো বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে কৃষি ও কৃষকের কল্যাণে সোমবার ২৩নভেম্বার‌ সকাল সাড়ে ১১টায় খুলনার ডুমুরিয়া বাজারের মেসার্স কৃষি ভান্ডারের আয়োজনে এক দিনের ‘রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত ৭০ জন রিটেইলার অংশগ্রহণ করেন।

মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের পরিবেশক মোঃ মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের সেলস প্রমোশন অফিসার হাসিবুল হাসানের (সাকিব) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের সেলস্ ম্যানেজার দিপলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে দিপলুর রহমান বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে থেকে সঠিক পরামর্শ ও মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মিমপেক্স সবসময় কৃষকের স্বার্থ ও ফসলের সুরক্ষার কথা মাথায় রেখে আন্তর্জাতিক মানের বালাইনাশক ও সার বাজারজাত করে আসছে। রিটেইলাররাই হলেন কোম্পানির সাথে প্রান্তিক কৃষকদের সরাসরি সেতুবন্ধন। আপনারা যদি সঠিক রোগ নির্ণয় করে কৃষকদের হাতে সঠিক পণ্য তুলে দেন, তবে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ কাইয়ুম হোসেন, এরিয়া ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ কাইয়ুম হোসেন বলেন, “আধুনিক ও লাভজনক কৃষির জন্য ফসলের রোগবালাই দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ অত্যন্ত জরুরি। আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান আপনারা মাঠপর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দেবেন। মিমপেক্স সবসময় আপনাদের ব্যবসায়িক সমৃদ্ধি ও কৃষকের উন্নয়নে পাশে রয়েছে।”

আরও পড়ুনঃ  কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন