
রিপোর্টার: শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ
জে এস কে এ আয়োজিত অষ্টম যুব কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সুকান্ত সদনে দুইদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১৬ মে (শনিবার) ও ১৭ মে (রবিবার) আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত ক্যারাটে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এবং নিজেদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন, তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও জে এস কে এ পশ্চিমবঙ্গ-ভারত এই প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজকদের মতে, এবারের প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়া গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিহান এমডি কাসিম, সভাপতি, জে এস কে এ ভারত, সর্বভারতীয় পঞ্চম দান এবং চিফ এক্সজামিনার ও টেকনিক্যাল ডিরেক্টর।
এছাড়াও উপস্থিত ছিলেন সেনসেই বিজয় বড়ুয়া, সাধারণ সম্পাদক, জে এস কে এ ভারত-পশ্চিমবঙ্গ, চতুর্থ দান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বস্তিক মন্ডল, সৌভিক সরকার, অঙ্কিত বগি, কমলেন্দু সরকার, কমল নস্কর, প্রিয়াংশু ঘোষ, অয়ন মিত্র, এমডি আজিজ শেখ, কুশান সেঠ, অর্পণ দাস, বিশাল ডরর্গী, সৌভিক সাহা, এমডি আশিক উদ্দিন, শ্রীজিৎ মজুমদারসহ আরও অনেকে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।
Reporter Name 



























