Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস

  • Reporter Name
  • সময়: ১১:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৯৪ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:

ষাটের দশকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গ্রামীণ অঞ্চলে আধুনিক শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। তখন শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে গ্রামীণ অঞ্চলে শিক্ষার আলো পৌছে দেয়ার লক্ষ্যে এগিয়ে আসেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও ফুলদীর সম্ভ্রান্ত খাঁন পরিবারের সন্তান মরহুম মো. মহসিন খাঁন। তার দূরদর্শী নেতৃত্ব, সাহসী উদ্যোগ এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শুরু হয় জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী প্রতিষ্ঠার মহৎ পরিকল্পনা।

সরেজমিনে জানা যায়, শিক্ষা বিস্তারের লক্ষ্যে মরহুম মো. মহসিন খাঁন বক্তারপুর ইউনিয়নের ফুলদী, বেরুয়া, ভাটিরা, মাজুখান, ব্রাহ্মণগাঁও, কৌচান ও কলুন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও জনহিতৈষীদের সঙ্গে নিয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মহৎ উদ্যোগ গ্রহণ করেন। এই মহৎ উদ্যোগে মরহুম মো. মহসিন খাঁনের প্রস্তাবে জমিদান করে অনন্য অবদান রাখেন বিশিষ্ট সমাজ সেবক, জনহিতৈষী মোক্তাজুল হোসেন খাঁন রাজা মিয়া, আতাহার উদ্দিন খাঁন মানিক মিয়া, আজাহার উদ্দিন খাঁন সাহাজাদা মিয়া, নুর আক্তার খানম ও মাহবুবুর রহমান খাঁন মহুব মিয়া। পরবর্তীতে বক্তারপুর ইউপির তৎকালীন চেয়ারম্যান ও ফুলদী সমবায় সমিতির সভপতি মো. মহসিন খাঁন সমিতির নামে দখলীয় ১ একর জমি বিদ্যালয়ের নামে দান করেন। তাদের আত্মত্যাগ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক মানসিকতায় ১৯৬৮ সানে শিক্ষার বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত হয় জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী। এ সময় মরহুম মো. মহসিন খাঁনকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মো. মজিব উদ্দিন খাঁন সভাপতি ও মো. সাইদুর রহমান দোলনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে শুধু শিক্ষা নয়, বরং একটি শিক্ষিত, সচেতন ও উন্নত সমাজ বিনির্মাণের ভিত্তি রচিত হয়। দীর্ঘ কয়েক দশকের পথচলায় জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী আজ কালীগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি হাজারো শিক্ষার্থীর জ্ঞানচর্চা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ইসলামি ঐতিহ্য ও সমকালীন শিক্ষা, কামরাঙ্গীরচরে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে দারুল উলুম ইসলামনগর মাদ্রাসা: এক অনন্য বাতিঘর

শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, মরহুম মো. মহসিন খাঁন ফুলদী বাজার, ফুলদী ডাকঘর, ফুলদী বেরুয়া রাস্তা, ফুলদী মাজুখান রাস্তা, ফুলদী টেকপাড়া রাস্তা, ফুলদী দাউদাপাড়া রাস্তা এবং ফুলদী বাঙালী মোহানী রাস্তা নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুরো অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আজও তার অবদান ও জনতা উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস কালীগঞ্জের মানুষের হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস

সময়: ১১:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:

ষাটের দশকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গ্রামীণ অঞ্চলে আধুনিক শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। তখন শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে গ্রামীণ অঞ্চলে শিক্ষার আলো পৌছে দেয়ার লক্ষ্যে এগিয়ে আসেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও ফুলদীর সম্ভ্রান্ত খাঁন পরিবারের সন্তান মরহুম মো. মহসিন খাঁন। তার দূরদর্শী নেতৃত্ব, সাহসী উদ্যোগ এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শুরু হয় জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী প্রতিষ্ঠার মহৎ পরিকল্পনা।

সরেজমিনে জানা যায়, শিক্ষা বিস্তারের লক্ষ্যে মরহুম মো. মহসিন খাঁন বক্তারপুর ইউনিয়নের ফুলদী, বেরুয়া, ভাটিরা, মাজুখান, ব্রাহ্মণগাঁও, কৌচান ও কলুন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও জনহিতৈষীদের সঙ্গে নিয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মহৎ উদ্যোগ গ্রহণ করেন। এই মহৎ উদ্যোগে মরহুম মো. মহসিন খাঁনের প্রস্তাবে জমিদান করে অনন্য অবদান রাখেন বিশিষ্ট সমাজ সেবক, জনহিতৈষী মোক্তাজুল হোসেন খাঁন রাজা মিয়া, আতাহার উদ্দিন খাঁন মানিক মিয়া, আজাহার উদ্দিন খাঁন সাহাজাদা মিয়া, নুর আক্তার খানম ও মাহবুবুর রহমান খাঁন মহুব মিয়া। পরবর্তীতে বক্তারপুর ইউপির তৎকালীন চেয়ারম্যান ও ফুলদী সমবায় সমিতির সভপতি মো. মহসিন খাঁন সমিতির নামে দখলীয় ১ একর জমি বিদ্যালয়ের নামে দান করেন। তাদের আত্মত্যাগ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক মানসিকতায় ১৯৬৮ সানে শিক্ষার বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত হয় জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী। এ সময় মরহুম মো. মহসিন খাঁনকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মো. মজিব উদ্দিন খাঁন সভাপতি ও মো. সাইদুর রহমান দোলনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে শুধু শিক্ষা নয়, বরং একটি শিক্ষিত, সচেতন ও উন্নত সমাজ বিনির্মাণের ভিত্তি রচিত হয়। দীর্ঘ কয়েক দশকের পথচলায় জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী আজ কালীগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি হাজারো শিক্ষার্থীর জ্ঞানচর্চা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত