Dhaka ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির জালালাবাদে পাহাড় কেটে গরুর খামার ও স্থাপনা, নীরব প্রশাসন নিয়ে প্রশ্ন বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কক্সবাজার এক্সপ্রেসের চলন্ত ট্রেনে পাথরের আঘাতে আহত ঢাকার ১ ট্রেনযাত্রী মোঃ শাহীন আহমদ

  • Reporter Name
  • সময়: ০৯:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে চলন্ত ট্রেনে পাথরের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরছিল এক যাত্রীর। পরে সেখানেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন কয়েকজন। তবে কোনোভাবেই তাঁর রক্ত বন্ধ হচ্ছিল না। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে চিকিৎসক খোঁজেন ট্রেনে দায়িত্বে থাকা ব্যক্তিরা।
গতকাল শনিবার বেলা তিনটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম মোঃ শাহীন আহমদ (৩৯)। তিনি ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ও রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা ছাড়া কোথাও থামে না। দুপুর সাড়ে ১২টার দিকে এটি কক্সবাজার ছেড়েছিল। বেলা সোয়া তিনটার দিকে এটি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছালে পাথর নিক্ষেপ করা হয়। এতে শাহীন আহত হন। ট্রেনে মাইকের ঘোষণার পর একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক এসে তাঁকে দেখেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মাঝপথে ট্রেন থামিয়ে তাঁকে বোয়ালখালীর একটি হাসপাতালে নেওয়া হয়।
এর আগে বেলা দুইটার দিকে একই ট্রেনে রামু-ইসলামাবাদ এলাকাতেও পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনটির একটি বগির জানালার কাচ ভেঙেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। আহত শাহীন আহমদ ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি উত্তরা আয়কর কার্যালয়ের প্রধান সহকারী। কক্সবাজারে একটি মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ও তাঁর এক সহকর্মী ট্রেনটিতে করে ঢাকায় ফিরছিলেন। তিনি বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন। গতকালই তিনি ঢাকা ফিরেছেন বলে জানা যায় ও আরো জানায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে মাদকবিরোধী বার্তা নিয়ে একটি ম্যারাথন কর্মসূচিতে অংশ নিতে তিনি ও তাঁর সহকর্মী আয়কর আইনজীবী নজরুল ইসলাম কক্সবাজারে গিয়েছিলেন। কর্মসূচি শেষে গতকাল দুপুরে কক্সবাজার স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেসে করে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দেন। গতকালকের ঘটনার বর্ণনা দিয়ে মোঃ শাহীন আহমদ বলেন, ট্রেনে দুপুরের খাবার খাওয়ার পর একটি বগির জানালা সামান্য খুলে বাইরে দেখছিলেন। কিছুক্ষণ পর তাঁর মাথায় একটি পাথর এসে লাগে। এতে রক্তপাত শুরু হয়। ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও রক্তপাত বন্ধ না হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক আছেন কি না, জানতে চায়। পরে একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক তাঁকে দেখেন। সার্জন দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রেলওয়ে কর্তৃপক্ষ বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশনে ট্রেন থামিয়ে তাঁকে নামিয়ে দেয়। বোয়ালখালী নামার পর তিনি তাঁর সহকর্মী নজরুল ইসলামের সহায়তায় সিএনজিচালিত অটোরিকশায় বোয়ালখালীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়। ওই অটোরিকশাচালক তাঁর থেকে কোনো ভাড়া নেননি। চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় পৌঁছানোর জন্য গতকালকেই বিমানে ঢাকা যান।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁইয়া সংবাদ কর্মীদের বলেন, চলন্ত ট্রেনে পাথরের আঘাতে মোঃ শাহীন আহমাদ নামের এক যাত্রীর মাথা ফেটেছে। ট্রেনে থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পাথর নিক্ষেপের মতো ঘটনা বন্ধে স্থানীয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনঃ  বন্যার পর আজ থেকে চট্টগ্রামে ফের শুরু এইচএসসি ও আলিম পরীক্ষা
Tag :
জনপ্রিয় নিউজ

পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির

কক্সবাজার এক্সপ্রেসের চলন্ত ট্রেনে পাথরের আঘাতে আহত ঢাকার ১ ট্রেনযাত্রী মোঃ শাহীন আহমদ

সময়: ০৯:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে চলন্ত ট্রেনে পাথরের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরছিল এক যাত্রীর। পরে সেখানেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন কয়েকজন। তবে কোনোভাবেই তাঁর রক্ত বন্ধ হচ্ছিল না। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে চিকিৎসক খোঁজেন ট্রেনে দায়িত্বে থাকা ব্যক্তিরা।
গতকাল শনিবার বেলা তিনটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম মোঃ শাহীন আহমদ (৩৯)। তিনি ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ও রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা ছাড়া কোথাও থামে না। দুপুর সাড়ে ১২টার দিকে এটি কক্সবাজার ছেড়েছিল। বেলা সোয়া তিনটার দিকে এটি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছালে পাথর নিক্ষেপ করা হয়। এতে শাহীন আহত হন। ট্রেনে মাইকের ঘোষণার পর একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক এসে তাঁকে দেখেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মাঝপথে ট্রেন থামিয়ে তাঁকে বোয়ালখালীর একটি হাসপাতালে নেওয়া হয়।
এর আগে বেলা দুইটার দিকে একই ট্রেনে রামু-ইসলামাবাদ এলাকাতেও পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনটির একটি বগির জানালার কাচ ভেঙেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। আহত শাহীন আহমদ ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি উত্তরা আয়কর কার্যালয়ের প্রধান সহকারী। কক্সবাজারে একটি মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ও তাঁর এক সহকর্মী ট্রেনটিতে করে ঢাকায় ফিরছিলেন। তিনি বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন। গতকালই তিনি ঢাকা ফিরেছেন বলে জানা যায় ও আরো জানায় কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে মাদকবিরোধী বার্তা নিয়ে একটি ম্যারাথন কর্মসূচিতে অংশ নিতে তিনি ও তাঁর সহকর্মী আয়কর আইনজীবী নজরুল ইসলাম কক্সবাজারে গিয়েছিলেন। কর্মসূচি শেষে গতকাল দুপুরে কক্সবাজার স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেসে করে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দেন। গতকালকের ঘটনার বর্ণনা দিয়ে মোঃ শাহীন আহমদ বলেন, ট্রেনে দুপুরের খাবার খাওয়ার পর একটি বগির জানালা সামান্য খুলে বাইরে দেখছিলেন। কিছুক্ষণ পর তাঁর মাথায় একটি পাথর এসে লাগে। এতে রক্তপাত শুরু হয়। ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও রক্তপাত বন্ধ না হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক আছেন কি না, জানতে চায়। পরে একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক তাঁকে দেখেন। সার্জন দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রেলওয়ে কর্তৃপক্ষ বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশনে ট্রেন থামিয়ে তাঁকে নামিয়ে দেয়। বোয়ালখালী নামার পর তিনি তাঁর সহকর্মী নজরুল ইসলামের সহায়তায় সিএনজিচালিত অটোরিকশায় বোয়ালখালীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়। ওই অটোরিকশাচালক তাঁর থেকে কোনো ভাড়া নেননি। চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় পৌঁছানোর জন্য গতকালকেই বিমানে ঢাকা যান।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁইয়া সংবাদ কর্মীদের বলেন, চলন্ত ট্রেনে পাথরের আঘাতে মোঃ শাহীন আহমাদ নামের এক যাত্রীর মাথা ফেটেছে। ট্রেনে থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। পাথর নিক্ষেপের মতো ঘটনা বন্ধে স্থানীয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন নেতৃত্বে চেয়ারম্যান পদে দীপন তালুকদার( দিপু)